রয়্যাল এনফিল্ড বাইকপ্রেমীদের জন্য নতুন খবর নিয়ে আসছে। তাদের জনপ্রিয় ৪৫০ সিসি সেগমেন্টের মডেল গেরিলা ৪৫০-এর আপডেটেড সংস্করণ ২০২৬ সালের মার্চের শেষের দিকে ভারতীয় বাজারে আসতে পারে। নতুন সংস্করণে রাইডিং অভিজ্ঞতা আরও উন্নত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

গিয়ারবক্সে উন্নয়নের ফলে বাইকটি শহরের ট্রাফিক কিংবা দীর্ঘ ভ্রমণে মসৃণ ও আরামদায়ক রাইড নিশ্চিত করবে। ডিজাইনের দিক থেকেও আরও আকর্ষণীয় রঙের বিকল্প যুক্ত করা হতে পারে।
ইঞ্জিন ও পারফরম্যান্স আগের মতোই শক্তিশালী থাকবে। এতে ব্যবহার করা হয়েছে ৪৫২ সিসি লিকুইড-কুলড ‘শেরপা’ ইঞ্জিন, যা প্রায় ৪০ হর্সপাওয়ার শক্তি এবং ৪০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। নতুন মডেলে রয়েছে রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি, দুটি রাইডিং মোড এবং ৬-স্পিড গিয়ারবক্স।
নিরাপত্তার জন্য সামনে ৩১০ মিমি এবং পিছনে ২৭০ মিমি ডিস্ক ব্রেক, ডুয়াল-চ্যানেল এবিএস, সামনে ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনো-শক সাসপেনশন রাখা হয়েছে। ১৭ ইঞ্চির চাকা উন্নত গ্রিপ নিশ্চিত করে।
দামের দিক থেকে নতুন মডেল আগের সংস্করণের কাছাকাছি হতে পারে, যা বর্তমানে প্রায় ২ লাখ ৫৬ রুপি থেকে শুরু হয়।
সূত্র: অটোকার ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


