Advertisement

আগামীকাল রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরির জন্য আগামী ২৮ মার্চ দিনক্ষণ নির্ধারণ করেছে জোটটি।

সংবিধান সংস্কার পরিষদ

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জোটের পক্ষ থেকে এই ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল যদি সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। শীর্ষ নেতারা বৈঠক করে পরবর্তী কর্মসূচি দেবেন।

তিনি অভিযোগ করে বলেন, একই দিনে দুটি নির্বাচন হয়েছে এবং ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। সরকারের দায়িত্ব ছিলো এটি বাস্তবায়ন করা। নিয়ম অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকার কথা থাকলেও সরকার ডেকেছে মাত্র একটি।

বিএনপির সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেননি। অথচ তারা জুলাই সনদে সই করেছেন, একই দিনে গণভোট চেয়েছেন এবং তার পক্ষে ভোটও চেয়েছেন। কিন্তু শেষে এসে তা মানছেন না—এটি জাতির সঙ্গে প্রতারণা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সরকারের সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সাংবাদিক সম্মেলনে বলা হয়, এরই মধ্যে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢালাওভাবে দলীয়করণ ও প্রশাসনিক রদবদল করা হচ্ছে। লিয়াজো কমিটির সমন্বয়কের মতে, এসব কর্মকাণ্ড মূলত আরেকটি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচন কারচুপির কৌশল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.