জুমবাংলা ডেস্ক : রাজধানীর তেজগাঁও ও কাপ্তান বাজারসহ দুই সিটি করপোরেশনের ১৩টি বাজারে উৎপাদক থেকে সরাসরি ডিম সরবরাহ করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Egg

Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বাজার অস্থিরতার কারণ নিয়ে’ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন, রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি ও উত্তর সিটি করপোরেশনের সাতটি বাজারে উৎপাদক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ডিম বিক্রি শুরু হবে।

প্রান্তিক পর্যায়ে খামারিদের সরাসরি বাজারে যুক্ত করার কথা ভাবা হচ্ছে বলে জানান ভোক্তার মহাপরিচালক।

তিনি বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তেল, ছোলা, সেমাই, চিনি, ডাল, খেজুর কীভাবে আনা যায় এবং শুল্ক কমানো ও আমদানি উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।’

সাহসী দৃশ্যে পবন ও মোনালিসা ঝড় তুললো নেট দুনিয়ায়, ভাইরাল ভিডিও

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও জানান আলীম আখতার খান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.