তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ জানান, বিকেলে কক্সবাজার থেকে উখিয়ার ৯ নম্বর বালুখালী ক্যাম্পে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এ সময় তিনি তুরস্ক-নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সেবার মান ও পরিচালনা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি আরও জানান, সফরকে কেন্দ্র করে ক্যাম্প এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



