রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর।

দুর্ঘটনা

Advertisement

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত না হলেও বহরে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়া মোটরচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শাহপরীরদ্বীপ হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ফেরার পথে একটি অটোরিকশা গাড়িবহরের থাকা পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় কেউ আহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি জানান, ঘটনাস্থলে থাকা নিরাপত্তা সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে গাড়িবহরটি চলে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.