রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৩ মে) সকাল থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি–৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জের সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সদর দপ্তরের অধীন ভাংনা, মুসলিমবাগ, মুক্তিরবাগ, বরিশুর, ব্রাহ্মণকিত্তা, জিয়ানগর, খোলামোড়া, ভাড়ালিয়া ও নবাবচর এলাকায় এবং আগানগর উপকেন্দ্রের সব ফিডারে এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আটিবাজার এলাকার বামনসুর, ওয়াসপুর, আরশিনগর, জয়নগর, দেউলি, চণ্ডিপুর ও ঘাটারচর এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



