Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৮ বছরের প্রেম শেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো?
খেলাধুলা ফুটবল

৮ বছরের প্রেম শেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো?

By iNews DeskJuly 31, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ৮ বছরের প্রেম। তবু প্রেমিকাকে বিয়ে করেননি পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো! সম্প্রতি এক ভিডিওতে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে ‘আমার স্ত্রী’ বলে সম্বোধন করেছেন তিনি।

Ronaldo

Advertisement

এর ফলে ভক্তদের ধারণা, খুব শিগগিরই জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক রয়েছে জর্জিনা-রোনালদো জুটির।

এই সপ্তাহের শুরুতে ফিটনেস ব্র্যান্ড হুপের জন্য একটি নতুন ভিডিওতে হাজির হন রোনালদো। যেখানে ফিটনেস নিয়ে কথা বলার মাঝে ৩৯ বছর বছর বয়সি জর্জিনাকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করেন। ভিডিওতে নিজের বাড়ির জিমে ঘুরতে দেখা যায় পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীকে। নিজের ফিটনেস উন্নতির জন্য জর্জিনাকেও কৃতিত্ব দেন তিনি।

ভিডিওতে জর্জিনাকে নিয়ে রোনালদো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কি করছেন তা নয়, বরং এটি (জিম) আপনাকে করতে হবে। যখন আমি ক্লাবে জিম করি না, তখন আমি আমার স্ত্রীর সাথে বাড়িতে কাজ করতে পছন্দ করি। আমরা ঘরে দুইজনই একে অপরকে জিম করতে উৎসাহিত করি’।

আমেরিকার খ্যাতনামা সাপ্তাহিক ম্যাগাজিক পিপল জানিয়েছে, রোনালদো রদ্রিগেজকে বিয়ে করেছেন নাকি করেননি তা নিশ্চিত নয়।

২০১৬ সালে আর্জেন্টাইন-স্প্যানিশ ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের সঙ্গে মাদ্রিদের গুচি স্টোরে প্রথম দেখা হয় রোনালদোর। এরপর থেকে পরিণয় শুরু তাদের।

দুজনের মধ্যে প্রথম সাক্ষাৎ ও প্রেমের কথা স্মরণ করেন এক সাক্ষাৎকারে জর্জিনা বলেছিলেন, ‘আমাদের প্রথম সাক্ষাৎ হয় একটি ফ্যাশন কোম্পানি। যেখানে আমি সহকারী সেলসম্যান হিসেবে কাজ করতাম। দিন কয়েক পর আমাদের আবার দেখা হলো আরেকটি বড়

ব্র্যান্ড ইভেন্টে। আমার কাজের পরিবেশের বাইরে, এমন একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ আবহে আমরা কথা বললাম। প্রথম দর্শনেই আমরা দুজন দুজনের প্রেমে পড়ে গেলাম।’

২০১০ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়রের বাবা হন রোনালদো। এখন পর্যন্ত জর্জিয়া-রোনালদো জুটির পাঁচটি সন্তান রয়েছে, যার মধ্যে তিনটি সন্তান দুটি সারোগেট মায়ের মাধ্যমে জন্ম হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa