স্পোর্টস ডেস্ক : আবারও মুখোমুখি হতে যাচ্ছে সময়ের দুই ফুটবল কিংবদন্তি লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মুখোমুখি হবেন এ দু’তারকা। বিশ্বের দুই প্রান্তে চলে যাওয়া দুই মহাতারকার দ্বৈরথ হওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।

দুই ফুটবল কিংবদন্তি লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো

Advertisement

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি সোশ্যাল মিডিয়ায় জানায়, আগামী বছরের ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে রোনালদোর আল নাসেরের মুখোমুখি হবে মেসিরা। তবে তার আগে ২৯ জানুয়ারি মেসিরা খেলবেন নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে। যদিও সে ম্যাচে নেইমারের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তিনি ইনজুরি থেকে রিহ্যাব করছেন। মায়ামির ইতিহাসে এটিই হবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর।

সৌদি প্রো লিগের সর্বোচ্চ ৬৬ শিরোপাধারী নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে মেসিরা খেলবে ২৯ জানুয়ারি রিয়াদের কিংডম অ্যারেনায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এর দু’দিন পর ১ ফেব্রুয়ারি এই কিংডম অ্যারেনাতেই হবে মেসি-রোনালদো দ্বৈরথ। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে। এর আগে দুই মহাতারকা একে অপরের মুখোমুখি হয়েছেন ৩৫ বার। যেখানে মেসির জয় ১৬ ম্যাচে আর রোনালদোর জয় ১০ ম্যাচে। এই ম্যাচগুলোতে মেসির ২১ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২ গোল। অন্যদিকে রোনালদোর ২০ গোল করার পাশাপাশি, সতীর্থদের দিয়ে করিয়েছেন মাত্র এক গোল।

মেসির ক্লাব ইন্টার মায়ামি তাদের দেয়া বিবৃতিতে আরও জানায়, উইবুক ওয়েবসাইটে এই ম্যাচের টিকিটি কাটা যাবে। তবে ম্যাচটি সম্প্রচারের বিষয় ও আরও অন্যান্য তথ্য পরে জানানো হবে। এছাড়াও প্রাক মৌসুম সফর সম্পর্কে আগামী সপ্তাহে আরও বিস্তারিত জানাবে বলেও জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। ইতোমধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত হয়েছে। যেখানে জানুয়ারিতে মেসিদের প্রতিপক্ষ এল সালভাদর। আর ফেব্রুয়ারিতে এশিয়া সফরে তারা হংকংয়ের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

ইন্টার মায়ামির প্রধান বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি বলেন, ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ এটি। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মৌসুমে আমাদের কৌশল ঠিক করতে বড় ভূমিকা রাখবে। আমরা আল নাসর-আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

টানা রাতের শিফটে কাজ করেন? যে ব্যাধিতে ভুগতে পারেন

ডিসেম্বরের শুরুর দিকে বার্তা সংস্থা এএফপি মায়ামির এই খবরের সংবাদ জানিয়েছিল। তখন অবশ্য ক্লাবটি বিবৃতি দিয়ে বিষয়টি নাকচ করে দেয়। আল নাসরে রোনালদো যোগ দেয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পিএসজি। যে দলে তখন ছিলেন নেইমার-মেসি-এমবাপ্পেরা। সেখানে ৫-৪ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছিল রোনালদোরা। সেদিন জোড়া গোল করেছিলেন রোনালদো, মেসিও ম্যাচে গোল করেছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.