বিশ্বকাপের মূল পর্বের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল পর্তুগাল।দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম একাদশে ছিলেন এবং প্রথম ৬৫ মিনিট খেলেন।

তবে সহজ সব সুযোগ পেয়েও গোলের দেখা পাননি এই ফুটবলা। তবে লেইরিয়ার এস্তাদিও ড. মাগালহায়েস পেসোয়া স্টেডিয়ামে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে মাঠে ছেড়েছে তারা।
এদিন ৪১ বছর বয়সি রোনালদো ম্যাচে দুইবার গোলকিপারকে একা পেয়েছিলেন। কিন্তু দুইবারই তিনি গোল করতে ব্যর্থ হন। ফলে পুরুষদের হয়ে আন্তর্জাতিক রেকর্ড ১৪৩ গোলের সঙ্গে আর কোনো গোল যোগ করতে পারেন নি।পর্তুগালের হয়ে ২৩ মিনিটে পেদ্রো নেতো প্রথম গোল করেন। প্রথমার্ধের শেষদিকে আকোর অ্যাডামস নাইজেরিয়ার হয়ে সমতা ফেরান।
তবে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ফ্রান্সিসকো কনসেইসাও পর্তুগালের জয়সূচক গোলটি করেন। তিনি ডান দিক থেকে ভেতরে ঢুকে দূরের পোস্টে একটি বাঁকানো শট নেন। সেই গোলেই জয় নিশ্চিত হয় তাদের।
এর আগে ২০২২ বিশ্বকাপের আগে লিসবনে অনুষ্ঠিত একটি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগাল। বিশ্বকাপে তারা ‘কে’ গ্রুপে আছে। তাদের সঙ্গে আছে কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


