Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘মেসি মেসি’ স্লোগান, অশালীন অঙ্গভঙ্গি রোনালদোর
খেলাধুলা ফুটবল

‘মেসি মেসি’ স্লোগান, অশালীন অঙ্গভঙ্গি রোনালদোর

By iNews DeskFebruary 27, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-২ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলকও স্পর্শ করেছেন। ফুটবল ইতিহাসে আর কোনো ফুটবলারেরই এমন নজির নেই। তবে মাইলফলকের ম্যাচে খবরের শিরোনাম হলেন অন্য কারণে। মরুর দেশটিতে পাড়ি জমানোর পর এর আগেও অশোভন অঙ্গভঙ্গির কারণে তোপের মুখে পড়েছিলেন। আবারও তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটালেন পর্তুগিজ এই সুপারস্টার।

অশালীন অঙ্গভঙ্গি রোনালদোর

Advertisement

সিআরসেভেন যেখানেই যাচ্ছেন, মেসির ‘ভুত’ যেন তাড়া করছে তাকে। সাম্প্রতিক সময়ে হুটহাট মেজাজও হারিয়ে ফেলছেন। গতকাল (রোববার) রাতেও আল শাবাব সমর্থকদের ‘মেসি, মেসি’ স্লোগানে মেজাজ ঠিক রাখতে পারেননি সিআরসেভেন। জয় নিশ্চিত হওয়ার পর কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করেন রোনালদো। এরপর আল-শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেই জয় উদযাপন করেন ৩৯ বছর বয়সী এই তারকা।

এর আগেও নানা সময়ে ‘মেসি মেসি’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে মেসিকে। গত ৯ ফেব্রুয়ারি আল-হিলালের বিপক্ষে প্রীতি ম্যাচ হারের পর মেসি মেসি স্লোগানের প্রতিক্রিয়ায় বাজে অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। এ ছাড়া এক সমর্থকের ছুঁড়ে মারা স্কার্ফ নিজের শর্টসের ভেতর ঢুকিয়ে ফেলেছিলেন।

এর আগে গেল বছর রোনালদোর এমন অশালীন অঙ্গভঙ্গি সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দেয়। বিশেষ করে সৌদির মতো রক্ষণশীল দেশে তার এমন নোংরা আচরণ অনেকেই মানতে পারছিলেন না। এমনকি দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহারকারীকে বের করে দাও’ স্লোগান ছিল ট্রেন্ডিং।

গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরের বিপক্ষে দারুণ লড়াই করেছে টেবিলের ১১ নম্বর দল আল শাবাব। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় তারা। পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল রোনালদোর আল নাসর। তবে অ্যান্ডারসন তালিস্কা জোড়া গোলে তা হতে দেননি। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

ম্যাচের ২১তম মিনিটে সফল স্পট কিকে মাইলফলক ছোঁয়া গোলটি করে দলকে লিড এনে দিয়েছিলেন রোনালদো। শাবাবের ডি-বক্সে তাদের ইয়াগো সান্তোসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দেন রেফারি। ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকার মোট গোল হলো ৭৫০টি। আর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সংখ্যাটা ৮৭৭। এই বছরে চার ম্যাচ খেলে প্রতিটিতেই গোল করলেন রোনালদো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa