ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে জোরেশোরে চলছে গণনার কাজ। এরই মধ্যে বেশ কিছু আসনের বেসকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ের দ্বারপ্রান্তে আছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ জোট। অপর একটিতে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী।

জামায়াত জোট

Advertisement

রংপুরের ৬ আসনের ভোটের প্রাথমিক ফলাফল

রংপুর-১(গংগাচড়া-সিটি করপোরেশনের আংশিক) আসনে মোট কেন্দ্র আছে ১৩৯। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৩৯টি ভোটকেন্দ্রের। এসব কেন্দ্রে এগিয়ে আছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রায়হান সিরাজী। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী

মোর্কারম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ৪০৭ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মোট কেন্দ্র ১৩৭টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৯২টির। এসব কেন্দ্রে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ হাজার ৪৫৬ ভোট। মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ হাজার ৬২৬ ভোট।

রংপুর-৩(সদর-সিটি করপোরেশনের আংশিক) আসনে মোট কেন্দ্র ১৬৯টি। এর মধ্যে ৭৫টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৮১০ ভোট। সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ২৯৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৩৫০ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট কেন্দ্র ১৬৩টি। ফলাফল পাওয়া গেছে ১০৫টির। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৭৩৯ ভোট। এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ২২২ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মোট কেন্দ্র ১৫২টি। ফলাফল পাওয়া গেছে ১৪০টির। এর মধ্যে গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩০৭ ভোট। গোলাম রব্বানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২ হাজার ৫৬ ভোট।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মোট কেন্দ্র ১১৩টি। ফলাফল পাওয়া গেছে ৮১টির। এসব কেন্দ্রে সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ৫৫৩ এবং জামায়াতের মওলানা মোহাম্মদ নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৫৪ ভোট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.