Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় ১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ
জাতীয়

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

By Shamim RezaMay 21, 2026, 9:53 PM Asia/Dhaka5 Mins Read
Advertisement

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় একদিকে শোকে স্তব্ধ সারাদেশ, অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছেন আর কত নারী ও শিশুকে এমন নির্মমতার শিকার হতে হবে? সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে ধর্ষণে অভিযুক্তদের দ্রুত বিচার না করা নিয়ে। বিশেষ করে তদন্ত প্রতিবেদন প্রদানে দেরি, রায় দেয়া পর্যন্ত দীর্ঘসূত্রিতা এবং পরবর্তীতে আপিল, আপিলের রায় প্রদান ও সাজা কার্যকরে আরও কয়েক দফা সময়ক্ষেপণ। এ নিয়ে ক্ষুব্ধ দেশের সাধারণ মানুষ।

Roshu

এর আগে গেল বছর বহুল আলোচিত আছিয়া হত্যার ঘটনারও সাজা কার্যকর হয়নি এখনও। ৮ বছর বয়সী আছিয়া, রামিসার মতো একই ধরনের নির্মমতার শিকার হয়। ধর্ষণের শিকার হওয়ার ৮ দিন পর মারা যায় শিশুটি। পরে অভিযুক্ত তার বোনের শশুর হিটু শেখের ফাঁসির রায় হলেও আপিলে এখনও ঝুলে আছে মামলাটি।

তবে, সব থেকে পরিতাপের বিষয় হলো দেশের ইতিহাসে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ধর্ষক এবং দেশের ইতিহাসের অন্যতম সিরিয়াল কিলার দেড় যুগ আগে গ্রেপ্তার হলেও এখনও বেঁচে আছেন। একে একে ১১ জন নারীকে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটালেও ১৮ বছরেও তার বিচার শেষ হয়নি। সিরিয়াল কিলার মশিউর রহমান ওরফে রসু খাঁ এখন আছেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে।

গ্রেপ্তার ও বিচার
চাঁদপুর সদরের মদনা গ্রামের ছিঁচকে চোর ছিলেন রসু খাঁ। ২০০৯ সালের ৭ অক্টোবর ওই গ্রামে মসজিদে ফ্যান চুরির মামলায় টঙ্গি থেকে পুলিশের হাতে ধরা পড়ার পর এক এক করে তার লোমহর্ষক হত্যাকাণ্ডের কথা বেরিয়ে আসে। রসু খাঁ নিজের মুখে স্বীকার করেন ১১ নারী হত্যার কথা।

তার বিরুদ্ধে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ৯টি হত্যা মামলা এবং অপর মামলাটি হয়েছিল নারী ও শিশু নির্যাতন আইনে। তার শিকার হওয়া নারীদের বেশিরভাগেরই সঠিক পরিচয় না পাওয়ায় অনেক মামলার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দেয়া বেশ কঠিন হয়ে পড়েছিল।

২০০৯ সালে পারভীন নামের এক পোশাকশ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় ২০১৮ সালের ৬ মার্চ চাঁদপুরের আদালত রসু খাঁসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে রায়ের বিরুদ্ধে রসু খাঁ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট রসু খাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। কিন্তু তার মৃত্যুদণ্ড এখনও কার্যকর করা হয়নি। অন্যান্য মামলার অগ্রগতিও তেমন নেয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২০ জুলাই দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে রসু খাঁসহ তিন আসামি ফরিদগঞ্জ থানার হাসা খালের দক্ষিণ পাশে পোশাকশ্রমিক পারভীনকে ধর্ষণ করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যার শুরু যেভাবে
ফ্যান চুরির অভিযোগে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ১১ নারীকে ধর্ষণের পর হত্যার বিষয়টি জানান রসু খাঁ। প্রেমে ব্যর্থ হয়েই এমন ক্রমিক সিরিয়াল কিলারে পরিণত হন বলে জানান তিনি। সবাইকে হত্যা করেন প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে। তিনি পুলিশকে এও জানান যে, তার লক্ষ্য ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানো।

রসু খাঁর ভাষ্য অনুযায়ী, টঙ্গীতে এক নারী পোশাকশ্রমিকের সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হওয়ার পর তিনি শপথ নিয়েছিলেন, ১০১ নারীকে হত্যা করে তারপর মাজারে গিয়ে তওবা করে ভালো হয়ে যাবেন। কিন্তু তার আগেই মসজিদের ফ্যান চুরির ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ে যান।

রসু খাঁ ২০০৭ সালের প্রথম দিকে তার শ্যালক মান্নানের স্ত্রী রীনাকে হত্যার মধ্য দিয়ে হত্যাযজ্ঞে মেতে ওঠে। তার বক্তব্যানুযায়ী, শ্যালকের প্ররোচনায় তিনি হত্যা করেন রীনাকে। রীনার বাড়ি হাতিয়ায়। রসু তাকে মিথ্যা কথা বলে ফরিদগঞ্জের ভাটিয়ালপুরে এনে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডাকাতিয়া নদীর পারে ফেলে যায়।

তিনি যাদের হত্যা করেন, তারা সবাই ছিলেন পোশাকশ্রমিক। এর মধ্যে ফরিদগঞ্জে এনে ছয়টি, চাঁদপুর সদরে চারটি এবং হাইমচরে এক নারীকে হত্যা করেন রসু খাঁ। হত্যার শিকার নারীরা সবাই ছিলেন ১৬ থেকে ৩৫ বছর বয়সী।

রসু খাঁর সর্বশেষ অবস্থা
গাজীপুরের কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন চলতি বছরের শুরুতে গণমাধ্যমকে জানান, ফাঁসির আদেশ পাওয়া রসু খাঁকে (৫২) কিছুদিন আগে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পাঠানো হয়। তিনি বর্তমানে রয়েছেন ফাঁসির সেলে।

রসু খাঁ সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও জানান ওই কর্মকর্তা। বলেন, যেহেতু বাইরের খাবার আনার নিয়ম নেই তাই রসু খাঁকে কারাগারের রান্না হওয়া খাবার খেতে হয়। তবে কোনো স্বজন এই কারাগারে রসু খাঁকে দেখতে এখনও আসেননি বলে জানান তিনি।

দেশে ধর্ষণের মামলার এমন বিচারহীনতার কারণ কী
দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নিয়ে গবেষণা করে আসছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। তিনি জানান, দ্রুত শাস্তি বাস্তবায়ন না হওয়া এমন অপরাধ বারবার ঘটার অন্যতম কারণ। তিনি বলেন, একজন ব্যক্তি যদি এমন অনুভব করে যে, এই অপরাধ করলে নিশ্চিত এবং দ্রুত শাস্তি তাকে পেতেই হবে, তাহলে তার অপরাধ প্রবণতা কমবে।

রসু খাঁর মতো অপরাধীর দেড় যুগেও বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনার মামলায় ভুক্তভোগীর শেষ পর্যন্ত বিচার পাওয়ার হার অনেক কম। অনেক ক্ষেত্রে ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে দিয়ে ঘটনা ধামাচাপাও দেয়া হয়।

তিনি বলেন, ধর্ষণের মতো ঘটনাকে অনেকে বিকৃত বা অসুস্থ মানসিকতার কারণ বলে আখ্যা দিয়ে থাকেন। এগুলো এক ধরনের জাস্টিফিকেশন দিয়ে দেয় যে, যারা এ ধরনের অপরাধ করছে তারা অসুস্থ বা বিকৃত। কিন্তু প্রকৃত অর্থে বিষয়টা এরকম না। এ ধরনের ন্যারেটিভগুলোও ধর্ষণকারীদের কিছুটা হলেও পার পাইয়ে দেয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা ভুক্তভোগী বা তাদের পরিবারকে আরও বেশি দুর্বল ও হুমকির মধ্যে ফেলে দেয় বলেও জানান এই অপরাধ বিশেষজ্ঞ। আর এই বিচারিক দীর্ঘসূত্রিতার জন্য বেশ কিছু বিষয়কে দায়ী করেন তিনি। বলেন, বড় সামাজিক প্রতিক্রিয়ার ঘাটতি এবং ঘটনা ঘটার পর তথ্য উপস্থাপনে মিডিয়ার যত সক্রিয়তা থাকে, পরে বিচার চলাকালীন সময়ে সেই ভূমিকা কমে যাওয়ায় ঘটনার গুরুত্ব কমে যায়। শেষ পর্যন্ত সকল জায়গা থেকে প্রতিক্রিয়া আসলে রাষ্ট্র বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে বাধ্য হবে বলে মত তার।

সূত্র : চ্যানেল 24 অনলাইন

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
রসু খাঁ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

May 21, 2026, 9:46 PM Asia/Dhaka
Ramisha e

চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি : রামিসার মা

May 21, 2026, 9:39 PM Asia/Dhaka
Ramisha

স্কুলে রামিসার শূন্য আসনে ফুলের তোড়া রেখে ক্লাস করলো সহপাঠীরা

May 21, 2026, 9:08 PM Asia/Dhaka
Latest News
স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha e

চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি : রামিসার মা

Ramisha

স্কুলে রামিসার শূন্য আসনে ফুলের তোড়া রেখে ক্লাস করলো সহপাঠীরা

Jhoor

৬ জেলায় রাতেই হতে পারে ঝড়

রামিসা

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp