Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আরেকবার এশিয়া কাপ জিততে চান রুমানা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আরেকবার এশিয়া কাপ জিততে চান রুমানা

By Tarek Hasanজুন 25, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার ডাম্বুলায় আগামী ১৯ জুলাই মাঠে গড়াবে নারী টি২০ এশিয়া কাপের নবম আসর। চলবে ২৮ জুলাই পর্যন্ত। ২০২২ সালের সর্বশেষ আসরে ৭ দল খেললেও এবার ৮ দল অংশ নেবে। গত আসরে বাংলাদেশ নারী ক্রিকেট দল একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুর্ভাগ্যক্রমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। কিন্তু ২০১৮ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের গর্বিত সদস্য রুমানা আহমেদ দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পর আবার ফিরেছেন বাংলাদেশ দল।

নারী টি২০ এশিয়া কাপ

Advertisement

সবার আগে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সেখানে অভিজ্ঞ পেসার জাহানারা আলমকেও ফেরানো হয়েছে। একেবারে নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন সাকিবুন নাহার জেসমিন ও ইশমা তানজিম। এবার দলে ফেরার পর অলরাউন্ডার রুমানা আরেকবার এশিয়া কাপ জেতার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ঘোষিত দল ৩০ জুন অনুশীলন শুরু করবে এবং বিকেএসপিতেও ক্যাম্প হবে।

কিছুদিন আগেই শেষ হয়েছে নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ এবং সেখানে দুর্দান্ত পারফর্ম করেন দুই অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা ও রুমানা। সে কারণে এবার এশিয়া কাপ টি২০ দলের স্কোয়াডে ফিরেছেন তারা। গত বছর মে মাসে শ্রীলঙ্কা সফরে শেষবার বাংলাদেশের জার্সি পরেন জাহানারা। বাংলাদেশের হয়ে রুমানার শেষ ম্যাচ ছিল একই বছর টি২০ বিশ্বকাপে। ফেরার পর নিজের লক্ষ্য নিয়ে রুমানা বলেছেন, ‘লক্ষ্য তো থাকে সবসময় একটাই থাকে যে ভালো করার।

এশিয়া কাপ যেহেতু আমরা অবশ্যই চেষ্টা করব যেহেতু একটা কাপ আছে আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার দিকেই ফোকাস থাকবে।’ প্রায় সমবয়সী ও দীর্ঘদিন জাতীয় দলের সতীর্থ জাহানারাও ফিরেছেন। ফেরার প্রক্রিয়া নিয়ে রুমানা বলেছেন, ‘আসলে কথা বলে তো ফেরা যায়না, সেজন্য কঠোর পরিশ্রম করা লাগে। আমরা অবশ্যই যার যার জায়গা থেকে সেই চেষ্টা করেছি। নিজেদেরও আত্মবিশ^াস ছিল, লিগটাও ভালো গেছে তাই ফেরাটা সহজ হয়েছে।’

‘এই দিনটির জন্য গত কয়েক বছর অনেক পরিশ্রম করেছি’

এ বছরই অক্টোবরে অনুষ্ঠিত হবে টি২০ বিশ^কাপ এবং সেটা বাংলাদেশেই। তার আগে এশিয়া কাপে ফেরা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এ দুই অভিজ্ঞ তারকার। রুমানা বলেছেন, ‘আপাতত সামনে এশিয়া কাপ সেটা নিয়েই ভাবছি যেন ভালো করতে পারি। বিশ^কাপ নিয়ে এখনো ভাবছি না, ওটার স্কোয়াড দিতে হয়তো দেরি আছে। এজন্য এশিয়া কাপ নিয়েই যত পরিকল্পনা করছি। সামনে প্র্যাকটিস আছে সেখানে নিজেদের উন্নতি করার জন্য যা দরকার হয় নিশ্চয়ই সেটা আমরা করতে পারব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

জুন 17, 2026
রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

জুন 17, 2026
নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

জুন 17, 2026
Latest News
আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

সংঘর্ষ

টাইমস স্কয়ারে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

নেইমার

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল শিবির

ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

Cabo-Verde

বিশ্বকাপে কেপ ভার্দের বিশ্ব রেকর্ড

আলজেরিয়া

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আলজেরিয়া, আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa