Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাগরজলে রানওয়ে: চলতি বছরই ওঠানামা করবে বিমান
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

সাগরজলে রানওয়ে: চলতি বছরই ওঠানামা করবে বিমান

By iNews DeskJuly 21, 20232 Mins Read

মনিরুল ইসলাম: বিমান যখন মাটিতে নামবে, তখন উপর থেকে যাত্রীদের মনে হবে সাগরের মধ্যেই অবতরণ করছেন সবাই। এমন অনুভূতি দেয়া বিমানবন্দর বিশ্বে খুব কম আছে। সমুদ্র সৈকতময় রানওয়ের সেই স্বপ্ন দেশে এখন দৃশ্যমান। এ বছরের মধ্যেই কক্সবাজারে বিমান উড়বে সাগরের ভেতরের রানওয়ে দিয়ে। প্রকল্পের ৮০ ভাগ কাজ প্রায় শেষ। এই রানওয়ের কাজ শেষ হলে এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে।

সাগরজলে রানওয়ে: চলতি বছরই ওঠানামা করবে বিমান

Advertisement

কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে ২০১২ সালে পরিকল্পনা নেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেই মাস্টারপ্ল্যানে প্রথম ও প্রধান কাজ রানওয়ে ও টার্মিনাল সম্প্রসারণ। দুইটিরই কাজ শুরু হয় ২০২১ সালে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড পায় রানওয়ে সম্প্রসারণের কাজ। বিপরীত দিকে জায়গা না থাকা এবং দৃষ্টিনন্দন একটি রানওয়ে করার পরিকল্পনায় সমুদ্র সৈকতের ভেতরেই রানওয়ে করার সিদ্ধান্ত হয়। শুধু রানওয়ের জন্যই খরচ হচ্ছে প্রায় ১৯শ’ কোটি টাকা। সমুদ্রপাড়ে জমি উঁচু করে ঢেউ থেকে বন্দর সুরক্ষায় বিশাল বিশাল কংক্রিট বাঁধ ফেলে একটু একটু করে এখন প্রায় প্রস্তুত বর্ধিত রানওয়ে।

কক্সবাজার রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের ব্যবস্থাপক লি গুয়াংচি বলেন, সাগরের পানি নিষ্কাশন করে সেখানে জমির উন্নয়ন, বাঁধ বানানো, সেগুলোর সুরক্ষা, সীমানা প্রাচীর, সাগর তীরে রানওয়ের ফুটপাত নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ। এরমধ্যে বড় বাধা হয়ে আসে করোনা দুর্যোগ। সবকিছু ছাপিয়ে সময়সীমার আগে কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।

কক্সবাজার বিমানবন্দরের বর্তমান রানওয়ের দৈর্ঘ্য ২.৭৪ কিলোমিটার; এটি বাড়ানো হচ্ছে আধা কিলোমিটারের বেশি। মোট দৈর্ঘ্য হবে ৩.২ কিলোমিটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ২০০ ফুট বড় হবে এই রানওয়ে। এখন রানওয়ে ছোট হওয়ায় বোয়িংসহ বড় বিমান ওঠানামা করতে পারে না এখানে।

কক্সবাজার রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন বললেন, সমুদ্রে যে মোহনা, সেটি ভরাট করে আমরা রানওয়ে করছি। বিমান যখন ল্যান্ড করবে, তখন নান্দনিক একটা ভিউ পাওয়া যাবে।

প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি চাইছে, এ বছরের সেপ্টেম্বরে সব কাজ শেষ করতে। যাতে ডিসেম্বরের মধ্যেই বিমান ওঠানামা করতে পারে সাগরিকার রানওয়ে দিয়ে। সূত্র : যমুনা টিভি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa