Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চাঁদে ইতিহাস গড়ার অপেক্ষায় রাশিয়া-ভারত
আন্তর্জাতিক

চাঁদে ইতিহাস গড়ার অপেক্ষায় রাশিয়া-ভারত

By Saiful IslamAugust 18, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে নভোযান অবতরণের ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ইতোমধ্যেই এর কক্ষপথে প্রবেশ করেছে ভারত ও রাশিয়ার দুই নভোযান ‘চন্দ্রযান থ্রি’ ও ‘লুনা টুয়েন্টি ফাইভ’। আগামী ২১শে আগস্ট রাশিয়ার ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। আর ভারতের নভোযানটি অবতরণ করবে আগামী ২৩শে আগস্ট। ইতোমধ্যেই ‘চন্দ্রযান থ্রি’ থেকে ল্যান্ডার বিক্রম সফলভাবে আলাদা হয়েছে। চাঁদের দক্ষিণাংশের কিছু ছবি পাঠিয়েছেও এটি।

সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের চাঁদের মাটিতে পা রাখার প্রায় ছয় দশক পর, আবারও শুরু হয়েছে চন্দ্র অভিযানের প্রতিযোগিতার দৌড়। এবারের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। যেখানে পানির সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যেই, কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে ভারত ও রাশিয়ার দুই নভোযান ‘চন্দ্রযান থ্রি’ ও ‘লুনা টুয়েন্টি ফাইভ’।

রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩ মিনিটে চাঁদের কক্ষপথে পৌঁছেছে ‘লুনা টুয়েন্টি ফাইভ’। এর ল্যান্ডারটি আগামী ২১শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর বোগাস-লাউস্কি খাদের উত্তরে অবতরণ করবে। এদিকে ‘চন্দ্রযান থ্রি’র বর্তমান অবস্থান নিয়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে আগামী ২৩শে আগস্ট বিকেল সাড়ে ৫টায় চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে ‘চন্দ্রযান থ্রি’ এর ল্যান্ডার বিক্রম। সে হিসেবে ‘চন্দ্রযান থ্রি’ এর দু’দিন আগেই চাঁদে অবতরণ করবে রুশ নভোযানটি।

‘লুনা টুয়েন্টি ফাইভ’ চাঁদে আগে নামলেও তথ্যের নিরিখে এগিয়ে থাকবে ‘চন্দ্রযান থ্রি’। অবতরণের পর ল্যান্ডার ব্রিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে ৬ চাকার রোবটযান ‘রোভার প্রজ্ঞান’। চাঁদের বুকে অনেকটা এলাকা জুড়ে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি। অন্যদিকে, কোনও রোভার না থাকায় এক জায়গায় দাঁড়িয়েই হিমায়িত পানির খোঁজে গবেষণা চালাবে ‘লুনা টুয়েন্টি ফাইভ’।

ইসরো আরও জানিয়েছে, এ অভিযান সফল হলে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান অবতরণের প্রথম দেশ হবে ভারত। আর নিজেদের তৈরি নভোযান চন্দ্রপৃষ্ঠে নামানোর দিক থেকে চতুর্থ হবে দেশটি। এর আগে চন্দ্রপৃষ্ঠে নভোযান অবতরণ করিয়েছে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন। এদিকে, ২০২৫ সালে চাঁদের দক্ষিণ মেরুতে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, চলতি দশকের শেষ দিকে নভোচারীসহ কিংবা নভোচারী ছাড়া চাঁদের দক্ষিণ মেরুতে নভোযান পাঠানোর পরিকল্পনা করছে চীন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অপেক্ষায় আন্তর্জাতিক ইতিহাস গড়ার চাঁদে রাশিয়া-ভারত
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.