Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবৈধ সুবিধা চায় এস আলম গ্রুপ
জাতীয়

অবৈধ সুবিধা চায় এস আলম গ্রুপ

By Saiful Islamআগস্ট 20, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : যথাসময়ে তেল দিতে ব্যর্থ হয়েও উল্টো ভ্যাট-সুবিধা চেয়েছে বিতর্কিত এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল লিমিটেড। কোম্পানিটি সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) যে সময়ে ভোজ্যতেল সরবরাহ করার কথা, তা তারা করতে পারেনি। কথা ছিল নির্ধারিত সময়ের মধ্যে ভোজ্যতেল সরবরাহ করতে পারলে কোম্পানিটি সরবরাহকৃত ওই পণ্যের ভ্যাট ছাড় পাবে। এখন নিয়ম মেনে পণ্য সরবরাহ করতে না পারলেও ভ্যাট ছাড়ের সুবিধা ঠিকই চেয়েছে এস আলম ভেজিটেবল। বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ওই কোম্পানিকে ভ্যাট-সুবিধা দেওয়া হবে কি না, তা জানতে চেয়েছে টিসিবি। ওই চিঠির কপি এনবিআরকেও দেওয়া হয়েছে। তবে এনবিআর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

S Alam

Advertisement

এ সময়ের সবচেয়ে বিতর্কিত-সমালোচিত ব্যবসায়িক গ্রুপ এস আলম গ্রুপ। এটি গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ গ্রুপ বলে পরিচিত। ওই সরকারের শীর্ষ মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে এ গ্রুপটি কয়েকটি ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা নামে-বেনামে লোপাট করেছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণে এরই মধ্যে গ্রুপের মালিক এস আলমসহ তাঁর পরিবারের সবার ব্যাংক হিসাব খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে কর বিভাগ। ব্যাংকগুলোতে চলছে অস্থিরতা। এমন সময়ে সরকারকে ভোজ্যতেল সরবরাহের কাজ নিয়ে তা যথাসময়ে দিতে ব্যর্থ হয়ে এখন উল্টো ভ্যাট-সুবিধা পেতে তৎপরতা চালানো হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালের চিঠির সূত্র ধরে জানা যায়, এস আলম ভেজিটেবলের সঙ্গে ভোজ্যতেল সরবরাহের চুক্তি করে টিসিবি। কথা ছিল টিসিবিকে বোতলজাত করে ভোজ্যতেল সরবরাহ করতে হবে। তারই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে দেড় হাজার টন ভোজ্যতেল সরবরাহ করার কথা। তবে এস আলম ভেজিটেবল ওই সময়ের মধ্যে সরবরাহ করেছে মাত্র ৫০০ টন ভোজ্যতেল। ফলে একটি বড় অংশই সরবরাহ করতে পারেনি কোম্পানিটি। এটা টিসিবির সঙ্গে চুক্তি ভঙ্গের শামিল। এই ব্যর্থতার জন্য এস আলম ভেজিটেবল ওই সময়ে ঈদের ছুটি থাকাকে অজুহাত হিসেবে দেখিয়েছে। তবে চুক্তি ভঙ্গ করায় টিসিবি ঠিকই অসরবরাহকৃত ভোজ্যতেলের বিপরীতে ভ্যাট কেটে রাখে।

পরে এস আলম ভেজিটেবল কেটে রাখা ভ্যাট ফেরত চেয়ে চিঠি দেয় টিসিবিকে। তবে টিসিবির চিঠিতে বলা হয়, কোম্পানিটির সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত ভ্যাট ছাড়ের সুবিধা বলবৎ ছিল। কোম্পানিটি এ সময়ের পরে আরও ৬ লাখ ৯৩ হাজার ৫৯৪ লিটার সয়াবিন তেল সরবরাহ করে। তাই টিসিবি প্রযোজ্য ভ্যাট কেটে রাখে। এখন টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরের কাছে জানতে চেয়েছে যে ওই কেটে রাখা ভ্যাট এস আলম ভেজিটেবলকে ফেরত দেওয়া হবে, নাকি সরকারের কোষাগারে জমা
করা হবে?

এ ব্যাপারে এনবিআরের ভ্যাট শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাধারণত চুক্তির শর্ত ভঙ্গ হলে স্বাভাবিক নিয়মেই ভ্যাট প্রযোজ্য হওয়ার কথা। তবে এ ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে–এই নিয়ে এখনো আলোচনা হয়নি। আলোচনা করে নিয়ম অনুযায়ী যা হবে, তা-ই করবে এনবিআর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa