জুমবাংলা ডেস্ক : বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদপন্থী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সাদপন্থী তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা রেজা আরিফ।

Sad Ponthe

Advertisement

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সংঘর্ষে হতাহতের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদপন্থীদের নিয়ে আলোচনায় বসেন সরকারের পাঁচজন উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ।

সাদ অনুসারীদের উদ্দেশে রেজা আরিফ বলেন, ‘কেউ কারও সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, কোনো রকম ক্যাজুয়ালটি যেন না হয়, কোনো রকম মারামারি যেন না হয়, কোনো রকম সমস্যা যাতে না হয়।’

তিনি বলেন, ‘আমাদের সাথিরা এখনই মাঠ ছাড়া শুরু করুন। আর ওনাদের (জুবায়ের অনুসারী) প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছেড়ে দিচ্ছি।

ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন এবং কোনো উসকানিমূলক বক্তব্য প্রচার না করেন।’

ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে রেজা আরিফ বলেন, ‘যে ঘটনা ঘটেছে, কে দায়ী সেটি জরুরি নয়, অবশ্যই মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা–ই হয়েছে, এটা একেবারে অনুচিত হয়েছে।

পৃথিবী কি আসলেই গোল? রইল এই গ্রহটি সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য

মুসলমান–মুসলমান মারামারি, তাবলিগের সাথিরা–সাথিরা মারামারি—এটা একেবারেই ঠিক হয়নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোনো কর্মকাণ্ড আর না হয় আমাদের সেই চেষ্টা থাকবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.