Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাবেক আইনমন্ত্রী ও ৩ এমপির ব্যাংক হিসাব স্থগিত
জাতীয়

সাবেক আইনমন্ত্রী ও ৩ এমপির ব্যাংক হিসাব স্থগিত

By Shamim RezaAugust 15, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগ দলীয় সাবেক তিন এমপির ব্যাংক হিসাব স্থগিত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

Bank

Advertisement

বুধবার (১৪ আগস্ট) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট স্থগিত করতে বলা হয়েছে।

একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করার নির্দেশ দিয়েছে বিএফআইইউ। এদের ব্যাংক হিসাব থেকে এখন কোনো অর্থ তোলা ও স্থানান্তর করা যাবে না। এসব হিসাবের লেনদেন ও হিসাবে জমা থাকা অর্থের সমুদয় তথ্য আগামী ৭ দিনের মধ্যে জানাতে হবে বিএফআইইউকে।

বিএফআইইউয়ের চিঠিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তিন সংসদ সদস্য জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জান্নাত আরা হেনরী এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেলের ব্যাংক হিসাব স্থগিত করতে বলা হয়েছে।

চিঠিতে এই চারজন এবং তাদের স্ত্রী-সন্তানদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

এছাড়া তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউয়ের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

চিঠিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে থাকা হিসাব স্থগিত করতে বলা হয়েছে। আনিসুল হকের স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সিটিজেনস ব্যাংক। শুরুতে এ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার মা। তিনি মৃত্যুবরণ করার পর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেন তৌফিকা আফতাব। তারও ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। তিনি আইনমন্ত্রীর সহযোগী হিসাবে পরিচিত।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন।

‘হাম্মা হাম্মা’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন পাকিস্তানি যুবতী

সূত্র জানায়, আনিসুল হক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকটি দেশে টাকা পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনা তদন্ত করে দেখছে বিএফআইইউ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa