জুমবাংলা ডেস্ক : কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

Monsur

Advertisement

আজ সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে সুলতান মনসুরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সুলতান মনসুরের পরিবার সূত্র জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন সুলতান মনসুর। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।

আশির দশকে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে মোহাম্মদ মনসুর নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা।

গোপন বাসনা পূরণ করতে নায়িকাদের বিছানায় যেতেন শাহিদ কাপুর

মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.