জুমবাংলা ডেস্ক : সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৯) হত্যার ঘটনায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Anam

Advertisement

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে নিহতের বাবা আলমগীর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

নিহত সাজ্জাদ হোসেন সাভারের আউকপাড়া এলাকার আলমগীরের ছেলে। তিনি সোনারগাঁওয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

মামলার আসামিরা হলেন- সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র আব্দুল গণি, সাভার পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ২নং ওয়ার্ড কমিশনার নজরুল ইসলাম মানিক মোল্লা, ৩নং ওয়ার্ড কমিশনার শানজিদা আক্তার মুক্তা, ৫নং ওয়ার্ড কমিশনার মশিউর রহমান খান সম্রাট, ১নং ওয়ার্ড কমিশনার রমজান আহমেদ, ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান জিএস মিজান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,এরশাদুর রহমান এরশাদ, আব্দুল হালিম, সুজন মিয়া, আতাবুর ওরফে শিপন, মিনহাজ উদ্দিন মিনা, ইলিয়াস মিয়া, মহসিন বাবু, রিপনসহ ৩২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নিহত সাজ্জাদের ছোট বোন নিশাদ তাসনিম বলেন, গত ৫ আগস্ট সকাল ৭টার দিকে আমার ভাই সাজ্জাদ সাভার বাসস্ট্যান্ডে যায়। সেখান গেলে আমাদের পরিবার থেকে বেশ কয়েকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু সে ফোন ধরেনি। এরপর বিকেল ৪টার দিকে আমার বাবার মোবাইলে একজন ফোন করে বলেন, ভাইয়ের গুলি লাগছে এবং সে এনাম মেডিকেলে আছে। পরে আউকপাড়া থেকে আমাদের পরিবারের সবাই হাসপাতালে যায়। এরপর ৬ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আমার বাবা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

কত বছর বয়স পর্যন্ত মানুষের চুল গজায়? জানলে অবাক হবেন

এ বিষয়ে সাভার মডেল থানা পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, আলমগীর নামে এক ব্যক্তি একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে ৩২১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.