Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাবিনা ইয়াসমিনের গানের অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে আসতে নিষেধ!
জাতীয়

সাবিনা ইয়াসমিনের গানের অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে আসতে নিষেধ!

By Tarek HasanJuly 19, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : নিউইয়র্কের জ্যামাইকায় দ্য মেরি লুই একাডেমিতে গতকাল ১৫ জুলাই সন্ধ্যায় বাংলাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে তার সেই সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে প্রায় দু’সপ্তাহ আগে থেকেই নিউইয়র্ক প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছিল। অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য সব টিকিট আগেই বিক্রি হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস।

তসলিমা নাসরিন

Advertisement
https://inews.zoombangla.com/renowned-actor-afzal-hossain/

ওই অনুষ্ঠানে দর্শকের সারিতে বসে গান শুনতে চেয়েছিলেন বাংলাদেশের বিতর্কিত নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। কিন্তু তাকে অনুষ্ঠান দেখা তো দূরের কথা, ওই এলাকাতেই যেতে নিষেধ করা হয়। সম্প্রতি সেই তিক্ত অভিজ্ঞতা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তসলিমা নাসরিন। ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য তার সেই পোস্টটি তুলে ধরা হলো-

পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, ‘নিউইয়র্কের জামাইকায় দ্য মেরি লুই একাডেমিতে বাংলাদেশের বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন গান গাইবেন ১৫ জুলাই সন্ধ্যায়। খবরটি আমাকে দিলেন একজন প্রবাসি বাঙালি। আমি ছোটবেলা থেকে সাবিনা ইয়াসমিনের গান শুনছি রেডিও, টেলিভিশনে, সিনেমায়। মঞ্চে তিনি গাইবেন আর দর্শকের সারিতে বসে তার গান শুনতে ভীষণ আগ্রহী আমি। আনন্দে লাফিয়ে উঠে টিকিট করতে চাইলাম।

বাঙালিটি বললেন, তিনি খবর নিয়ে আমাকে জানাবেন। ও মা, কিছুক্ষণ পর ফোন করে উনি বললেন, উনি বাঙালি আয়োজকদের বলেছিলেন আমি অনুষ্ঠান দেখব, আমি টিকিট করতে চাইছি, আয়োজকরা নাকি জানিয়ে দিয়েছেন আমি যেন জামাইকা এলাকাতেই না যাই, আমার কাছে টিকিট বিক্রি করা হবে না, আর টিকিট আমি কিনে ফেললেও আমাকে হলে ঢুকতে দেওয়া হবে না।

–কেন? কারণ কী?
–কারণ কী আপনি বোঝেন না?
–না আমি তো বুঝতে পারছি না।
–কারণ আপনি তসলিমা নাসরিন।’

নন্দিত অভিনেতা আফজাল হোসেনের জন্মদিন আজ

জানা গেছে, ১৫ জুলাই জ্যামাইকার দ্য মেরি লুই একাডেমিতে যখন সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান শুরু হয়, তখন মিলনায়তনে দর্শকশ্রোতা ছিল কানায় কানায় পূর্ণ। সেদিন পুরনো দিনের গানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী দর্শক মাতিয়েছিলেন দেশের অন্যতম সেরা এই শিল্পী। নিউইয়র্কে প্রথমবারের মতো সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন নিউইয়র্কের পিজি গ্রুপ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa