Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ
জাতীয়

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ

By Mynul Islam NadimJune 26, 20262 Mins Read

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তাজনিত কারণে কয়েকটি কক্ষের ছাত্রীদের দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আকস্মিক এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

ফাটল

Advertisement

বুধবার (২৫ জুন) হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. ফাহমিদা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সি ব্লকের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ৩২২, ৩২৩, ৩২৪, ৩২৫, ৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫ ও ৪২৬ নম্বর কক্ষে অবস্থানরত ছাত্রীদের রাতের মধ্যেই কক্ষ খালি করতে হবে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, এসব কক্ষের শিক্ষার্থীদের সাময়িকভাবে হলের গেস্ট রুম, লন্ড্রি রুম এবং ডি ব্লকের রিডিং রুমে স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং প্রক্টর সরেজমিনে সি ব্লক পরিদর্শন করে ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই ফাটল ছিল। সাম্প্রতিক ভূমিকম্পের পর ফাটলগুলো আরও বড় হয়ে যায় এবং কিছু স্থানে দেয়ালের অংশ দেবে যাওয়ার ঘটনাও দেখা গেছে। বিষয়টি প্রশাসনের নজরে আনার পর কর্তৃপক্ষ পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে হঠাৎ করে কক্ষ ছাড়ার নির্দেশে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। বিশেষ করে শেষ বর্ষের শিক্ষার্থী ও থিসিসে ব্যস্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দীর্ঘ অপেক্ষা ও বিভিন্ন ধাপ অতিক্রম করে তারা হলে একটি স্থায়ী আসন পেয়েছেন। এখন আবার গণরুম বা অস্থায়ী কক্ষে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। প্রশাসন আরও কার্যকর কোনো সমাধান দিতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ফাটলগুলো নতুন নয়, এক বছরেরও বেশি সময় ধরে রয়েছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় কাউকে রাখা হবে না এবং দ্রুত সমস্যার সমাধানে প্রশাসন কাজ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ফাটল
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

June 26, 2026
ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

June 26, 2026
পুশইন

মেহেরপুর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

June 26, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

পুশইন

মেহেরপুর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

গাঁজা

আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক লোকোমাস্টার

ভূমিকম্প

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa