ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার থেকে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, সাদ্দাম হোসেন (৩৮) নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি জানান, সাদ্দামকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


