সবার সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার- জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। রবিবার (১৭ মে) নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, বিজ্ঞাপন পেতে কোন পত্রিকা এখন থেকে আর মনগড়া প্রচার সংখ্যা এবং টেলিভিশন টিআরপি প্রকাশ করতে পারবে না, তা নিশ্চিত করা হবে।

তিনি জানান , বর্তমান ডিজিটাল যুগে ভিজ্যুয়াল মিডিয়ায় কত মানুষ অনুষ্ঠান দেখছেন বা দেখছেন না, তার সঠিক পরিসংখ্যান বের করা মোটেও কোনো কঠিন কাজ নয়। কিন্তু ছাপা পত্রিকার ক্ষেত্রে সব প্রেসে এখনো ডিজিটাল মেকানিজম বা কনফার্মেশন কমপালশন নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সঠিক সংখ্যা পাওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। এই সীমাবদ্ধতার সুযোগ নিয়ে মাত্র ৫০০টি টিআরপি দিয়ে দেশের ৫ কোটি টেলিভিশনের হিসাব বুঝিয়ে দেওয়ার মনগড়া পদ্ধতি কিংবা পত্রিকার ভুয়া প্রচার সংখ্যার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন বণ্টনের এই অনৈতিক নীতিমালা তথ্য মন্ত্রণালয় আর মেনে নেবে না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার কোন মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না এবং সুযোগ সুবিধাও দেবে না। সংবাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ভিত্তিতে অস্থিরতা সৃষ্টি করছে জানিয়ে এডিটর কাউন্সিলের নেতারা সম্পাদকীয় নীতিমালা করার দাবি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



