Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home আগামীর নেতৃত্ব হবে ইনসাফের পথে : সাদিক কায়েম
জেলা প্রতিনিধি
বিভাগীয় সংবাদ সিলেট

আগামীর নেতৃত্ব হবে ইনসাফের পথে : সাদিক কায়েম

জেলা প্রতিনিধিShamim RezaNovember 30, 20252 Mins Read
Advertisement

সুয়েব রানা : ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় দাদাগিরি বা সীমান্তে হত্যাকাণ্ড বরদাস্ত করা হবে না। দেশের সিদ্ধান্ত হবে জনগণের ইচ্ছা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তার ভিত্তিতে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জ থানা সদর প্রাইমারি স্কুল মাঠে ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

Sakid Kayem

সমাবেশের শুরুতে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করেন সাদিক কায়েম। তিনি বলেন, এই সমাবেশ চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো অপকর্ম সমর্থনকারীদের স্থান নয়। আগামীর বাংলাদেশকে ইনসাফভিত্তিক ও সৎ পথে এগিয়ে নিতে হলে নেতৃত্ব নির্বাচনে জনগণকে সতর্ক থাকতে হবে।

তিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীনকে যোগ্য উল্লেখ করে বলেন, তাঁকে বিজয়ী করা গেলে এ অঞ্চলের সম্ভাবনা ও উন্নয়ন বাস্তবে রূপ নেবে। দাঁড়িপাল্লা প্রতীকের নেতৃত্বই শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণের কোনো স্থান থাকবে না। রাষ্ট্র পরিচালিত হবে জনগণের সিদ্ধান্তে। তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষেই হওয়া উচিত। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর নির্বাচনে তরুণরা যে ইনসাফের পক্ষে রায় দিয়েছে, জাতীয় নির্বাচনেও সেই রায় প্রতিফলিত হবে বলে তিনি আশা করেন।

সমাবেশের প্রধান অতিথি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ব্যাপক ভোট নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, দল মত নির্বিশেষে আমি আপনাদের মাটির সন্তান। আপনারা যে দলই করুন, দিনশেষে মাটিকে ভোট দেবেন। আমি কখনো এই এলাকা ছেড়ে যাব না। মৃত্যুর পরেও আমার লাশ এই মাটিতেই দাফন হবে।

তিনি আরও বলেন, জন্ম থেকে আপনাদের সঙ্গে আমার মাটির সম্পর্ক। আমি আপনাদের কারো ভাই, কারো মামা, কারো চাচা। আপনিই আমার শক্তি, আপনিই আমার ভরসা। আমি অনেক কিছু করতে না-ও পারি, কিন্তু কখনো বেইমানি করব না।

জয়নাল আবেদীন বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত না করেন, তাহলে সেটা আমাকে হারানো নয়, বরং আপনাদেরই হার। কারণ আমি হারা মানে আপনিই হারলেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি আজ যেভাবে আপনাদের সঙ্গে মিলেমিশে আছি, ভবিষ্যতেও একইভাবে থাকব ইনশাআল্লাহ। মহান রব যদি আমাকে যোগ্য মনে করেন এবং কবুল করেন, তবে আগামীতেও আপনাদের সেবা করার সুযোগ তিনি দেবেন।

সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান। বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক উদ্দিন, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, ডাকসুর ছাত্রপরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং জামায়াত নেতা অধ্যাপক আব্দুল হান্নান।

https://inews.zoombangla.com/smartphone-a-bipodjonok-apps-a/

সমাবেশে সাদিক কায়েম বলেন, দেশের নেতৃত্ব নির্বাচন হতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান হিসেবে। সিলেটবাসী ১৯৪৭ সালের গণভোটের মতোই ২০২৬ সালেও সঠিক সিদ্ধান্ত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আগামীর ইনসাফের কায়েম নেতৃত্ব পথে বিভাগীয় সংবাদ সাদিক সিলেট হবে
Related Posts
Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

December 8, 2025
Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

December 8, 2025
নিজ বাড়ি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’

December 7, 2025
Latest News
Mohammadpur

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

Manikganj

পিবিআইয়ের তৎপরতায় সাড়ে তিন বছর আগে চুরি হওয়া গাড়ি উদ্ধার

নিজ বাড়ি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’

Manikganj

মানিকগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও স্কুলবাসে অগ্নিসংযোগ: গ্রেফতার ৪

মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ

রংপুরে নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে মোশারফ-শান্ত-মিজান

Hangor

জেলের জালে আটকা পড়ল ১৫ মণ ওজনের হাঙর

medical camp

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ভিড়, খালেদা জিয়ার আরোগ্য কামনা

খালেদা জিয়া

খালেদা জিয়ার সুস্থতায় নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে বিশেষ দোয়ার আয়োজন

14 talented individuals

১৪ জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করলেন ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.