Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ ও থানা ঘেরাও
জাতীয়

সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ ও থানা ঘেরাও

By Mynul Islam NadimDecember 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : টঙ্গীর ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থিদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সব মসজিদে তাদের নিষিদ্ধ ঘোষণা এবং সব কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে যশোর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে।

jessore

Advertisement

শুক্রবার (২০ ডিসেম্বর) শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে যশোর কোতোয়ালি মডেল থানা ঘেরাও করা হয়। পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের কাছে স্মারকলিপি দেন যশোর জেলার ওলামায়ে কেরাম ও তাবলিগের শুরায়ি নেজামের সাথিরা।

যশোর ওলামায়ে কেরাম ও তাবলিগের শুরায়ি নেজামের সাথি আব্দুল মান্নান, রুহুল আমিন ও আবু যর বলেন, যশোরে সাদপন্থিরা মার্কাজ মসজিদের পার্শ্ববর্তী অবৈধভাবে দখলকৃত ভবন রয়েছে। তাদের মার্কাজ মাদরাসার মধ্যে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র জমা করতে দেখা গেছে এবং সে রাতেই তারা এগুলো সঙ্গে নিয়ে টঙ্গী ময়দানে যান। এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িতদের ও হামলার ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যশোরের মার্কাজ মসজিদসহ সব মসজিদে এই সন্ত্রাসী জামাতকে (সাদপন্থি) নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি।

তারা আরও জানান, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে বিতর্কিত মাওলানা সাদ অনুসারীদের শুরায়ি নেজামের ঘুমন্ত সাথিদের প্রতি অতর্কিত সন্ত্রাসী হামলা, নির্মম হত্যাকাণ্ড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট, খুন ও জখমের ভয়াবহ চিত্র দেশবাসীর সামনে পরিষ্কার হয়েছে। ইতোপূর্বে ২০১৮ সালের ১ ডিসেম্বরে তারা এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এ থেকে বোঝা যায়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এজন্য তাদের সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা এবং যশোর জেলা মার্কাজ ও মাদরাসাসহ প্রতিটি মসজিদে তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

যশোরে তবলিগ জামাতের (সাদপন্থি) শুরা সদস্য এসএম ইয়ামিন রহমান বলেন, পুরাতন কসবার সইদুল ইসলাম মার্কাজের পার্শ্ববর্তী ভবনের জমি দান করেন এবং এ জমিতে ভবন নির্মাণের অর্থায়ন করেন মিড টাউনের মালিক ওবায়দুল হক। এটা সাদপন্থিদের নিজস্ব ভবন, এটা অবৈধ বা দখলকৃত জায়গা নয়।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ : টুকু

তিনি আরও বলেন, জোবায়েরপন্থিরা মিথ্যা বানোয়াট ও উদ্ভট কথা বলছে। আমরা নয়, বরং জোবায়েরপন্থি সন্ত্রাসীরা লাঠিসোঁটা, অস্ত্র নিয়ে টঙ্গী মাঠ দখল করে রাখে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হবে। সেখানে কথা বলে সব সমস্যার সমাধান করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa