Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলার তুরুপের তাস সাগরিকা
খেলাধুলা ফুটবল

বাংলার তুরুপের তাস সাগরিকা

By Tarek HasanJuly 26, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : ‘সাগরিকা’ নামটি নিঃসন্দেহে লাস্যময়ী। এই নামে কলকাতায় ১৯৫৬ এবং ঢাকায় ১৯৯৮ সালে দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। ঢাকার সিনেমায় সাগরিকাকে উদ্দেশ করে একটি গানও আছে। এই নামটি আমাদের দেশে বেশ জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ, আধুনিক ও উচ্চারণে আভিজাত্যের লক্ষণ বিদ্যমান। ‘সাগরিকা’ নামের অর্থ সাগরের বেলা, সমুদ্রের মেঘ।

সাগরিকা

Advertisement

এ ছাড়াও সাগরিকা নামের অন্য একটি প্রতিশব্দ হলো সমুদ্র, প্রশংসনীয়, মহান, প্রাচুর্য, অতুলনীয় প্রাণী। বাংলাদেশের চট্টগ্রামে সাগরিকা নামে একটি স্থান আছে। সাগরিকা এক্সপ্রেস (ট্রেন নং ২৯-৩০) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল দ্বারা পরিচালিত একটি মিটারগেজ যাত্রীবাহী ট্রেন। এ ছাড়া কে-১৫ বা বি-০৫ সাংকেতিক নামেও পরিচিত ‘সাগরিকা’ একটি ভারতীয় ডুবোজাহাজ হতে উৎক্ষিপ্ত নিক্ষেপী ক্ষেপণাস্ত্রও বটে!
সাগরিকা নামের এত গুণগান গাইবার একটিই কারণ- বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে এই নামের একটি ‘ক্ষেপণাস্ত্র’ আছে! আগামী অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপ উপলক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে ভুটানে গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

উদ্দেশ্য স্বাগতিক ভুটানের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলা। বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বড় জয়ে শুভসূচনা করেছে বাংলার বাঘিনীরা। তারা ৫-১ গোলে হারায় ভুটানকে। যদিও প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ফলে তখন আশঙ্কা হচ্ছিল আগের চারবারে মোকাবিলায় শতভাগ জয়ের মুখ দেখা লাল-সবুজ বাহিনী আবার না ভুটানের কাছে প্রথমবারের মতো হেরে লজ্জার সাগরে নিপতিত হয়!

কিন্তু এমনটা হয়নি। দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলে একে একে হালি চারেকেরও বেশি গোল করে বড় জয়ই কুড়িয়ে নেয় পিটার বাটলারের শিষ্যারা। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মধ্যে তিন গোল করে ফেলে বাংলাদেশ। ফরোয়ার্ড সাগরিকা ৪৯, ৭৬ ও ৯০ মিনিটে একাই করেন তিনটি গোল। দলের জয়ের বড় ভূমিকা ছিল তারই।

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলারের এটি ছিল প্রথম জয় (এর আগে ঢাকায় চাইনিজ তাইপের বিরুদ্ধে কোচের দায়িত্ব নিয়ে টানা দুই ম্যাচেই হেরেছিলেন)। এ ছাড়া প্রথমবার ভুটানে গিয়ে ভুটানের বিপক্ষে জয় কুড়িয়ে নিল বাংলাদেশ। আর এই দুই ‘প্রথম’-এর সঙ্গে যোগ হলো সিনিয়র দলে সাগরিকার প্রথম গোল ও প্রথম হ্যাটট্রিকের সুখস্মৃতি ও গৌরব।

গত ফেব্রয়ারিতে এই সাগরিকারই প্রশংসনীয় নৈপুণ্যে কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাটিও জিতেছিল বাংলাদেশ। ৪ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

অথচ ঠাকুরগাঁওয়ের লাজুক এই মেয়েটির ফুটবলে আসারই কথা ছিল না। বাবা লিটন আলী দরিদ্র এক চায়ের দোকানদার। তিনি ও তার স্ত্রী চাইতেন না ফুটবল খেলুক সাগরিকা। কেননা, গ্রামের লোকজনও ফুটবল খেলাকে খারাপ দৃষ্টিতে দেখত। কিন্তু সাগরিকার এক খালার জেদ ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক তাজুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় সাগরিকা শেষ পর্যন্ত ফুটবলের পথেই হাঁটতে সক্ষম হন। দুর্দান্ত ফুটবল খেলে মা-বাবার ভুল ভেঙে দেন সাগরিকা। সমুচিত শিক্ষা দেন গ্রামবাসীদেরও। লজ্জিত গ্রামবাসীরা এখন সাগরিকার খেলা দেখে বরং গর্ব করে।

দারিদ্র্যের কশাঘাতে বেশিদূর পড়াশোনা করতে পারেননি সাগরিকা। বরং এক সময় পরিবারের অন্ন জোগাতে ইটভাঁটিতে শ্রমিকের কাজও করতে হয়েছে তাকে। ২০২৩ সালের সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের খেলেন সাগরিকা। করেন ১ গোল। নারী ফুটবল লিগে ভালো খেলার পুরস্কার পান লাল-সবুজ জার্সিতে খেলে (এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে খেলেন, সেবার লিগে করেন ১০ গোল)। বাংলাদেশ দ্বিতীয় পর্বে উঠলে ভিয়েতনামে গিয়েও খেলেছিলেন। গত বছর কমলাপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ নারী সাফে ওই আসরেও ভুটানের বিপক্ষে ১ গোল করেন সাগরিকা।

সানিয়ার সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন শামি

সাবিনা খাতুনের বয়স হয়েছে। কৃষ্ণা রানী সরকার ইনজুরিতে। ফর্মে নেই তহরা, সানজিদা, শামসুন্নাহার জুনিয়ররা। ফলে স্ট্রাইকিং জোনে এখনই দলের ভরসার প্রতীকে পরিণত হয়েছেন সাগরিকা। ফর্মের ধারাবাহিকতা থাকলে আগামীতে হয়তো জাতীয় দলের টপ গোলস্কোরার তিনিই হবেন। সূত্র : দৈনিক জনকণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa