Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাগরে নেই কোন ইলিশ, দুশ্চিন্তায় জেলেরা
জাতীয়

সাগরে নেই কোন ইলিশ, দুশ্চিন্তায় জেলেরা

By Shamim RezaOctober 4, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : মৌসুমের শুরুতে কিছুদিন ইলিশ ধরা পড়লেও এখন আর কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা। আষাঢ়-শ্রাবণের পর কয়েকদিন বড় আকারের ইলিশ নিয়ে ফিরেছিলেন উপকূলীয় বরগুনার জেলেরা। তবে এখন ভাদ্র পেরিয়ে আশ্বিনের মধ্যভাগে; সাগর ও নদীতে পানি বেড়েছে, থেমে-থেমে বৃষ্টিও হচ্ছে। তারপরও ইলিশ বিক্রি করে খরচের টাকা তুলতে পারছেন না সংশ্লিষ্টরা।

ইলিশ মাছ

Advertisement

কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় দুশ্চিন্তায় পড়েছে প্রায় ৫০ হাজার পরিবার। মাছ ধরতে নদী ও সমুদ্রে নামতে ট্রলার, নৌকা ও জাল কিনতে দাদন নেয় এসব পরিবার। তবে এবার সেই টাকা পরিশোধ করতে পারছেন না তারা।

গভীর সমুদ্র থেকে মাছ ধরে প্রতিদিন বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ফেরে প্রায় ৪০-৫০ ট্রলার।এর মধ্যে দুই-একটি পর্যাপ্ত মাছ পেয়েছে। বাকিরা ইলিশ ধরে খুশি হতে পারছেন না। ফলে বন্দরের সরগরমে ও ভাটা পড়েছে, অলস সময় পারছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মৌসুমের এই সময়ে যে পরিমাণ মাছ আসার কথা তার তিন ভাগের এক ভাগও কেনাবেচা নেই।

সমুদ্রগামী কয়েক জেলে জানান, বেশির ভাগ ট্রলারে চাহিদা অনুযায়ী ইলিশ ধরা পড়ছে না। অনেক সময় মাছ বিক্রিতে বাজার খরচ ও তেলের টাকাও হয় না। তারা বলেন, ‘আমরা সাগরে যাওয়ার আগে ট্রলার মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে থাকি। মাছ ধরা না পড়ায়এখন ওই টাকাও ফেরত দেওয়া যাচ্ছে না।

কয়েকজন মাঝি জানান, চলতি মৌসুমের শুরুতে কয়েকদিন ছোট সাইজের ইলিশ ধরা পড়ে। পরে কিছুদিন বড় সাইজের ইলিশ ধরা পড়েছিল। এখন মৌসুম শেষের পথে, পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার কথা থাকলেও, পড়ছে খুবই সামান্য। এছাড়া কয়েকদিন পর পর আবহাওয়া মন্দতর থাকায় গভীর সমুদ্রেও যেতে পারছেন না তারা। বঙ্গোপসাগরের মোহনা ও নদীতে নিষিদ্ধ বেহুন্দী, গড়া, বাঁধা, ঘোপ জাল দিয়ে ছোট মাছ শিকার চলছে বলে অভিযোগ করেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি বলেন, ‘এসব নিষিদ্ধ জাল বন্ধ করা না গেলে ইলিশের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘মনে হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ ধরা পড়ছে না। এছাড়া বঙ্গোপসাগরের দক্ষিণের উপকূলে পানি দূষিত ও নাব্যতা সংকটের কারণে ইলিশ ধরা না পড়ার কারণ হতে পারে। তবে গভীর সমুদ্রে ইলিশ রয়েছে। ভারী বৃষ্টি হলে উপকূলের নদনদীতে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।’

গভীর সমুদ্রে মাছ ধরতে বাংলাদেশি জেলেদের আধুনিক যন্ত্রপাতি নেই বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহীদুল ইসলাম খালেদ। তিনি বলেন, ‘বিদেশি ফিশিং জাহাজগুলোতে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকে। তারাও সব যন্ত্র দিয়ে সমুদ্রের তলদেশে কোনো জায়গায় মাছ আছে তা নির্ণয় করতে পারে। আমাদের দেশের সমুদ্রগামী ট্রলারগুলোতে এসব যন্ত্রপাতি ব্যবহার করে আধুনিকায়ন করতে হবে ও জেলেদের উদ্বুদ্ধ করতে হবে।’

হলুদ পোশাকে উষ্ণতা ছড়ালেন সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মৎস্য বিজ্ঞানী ও ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান বলেন, ‘ইলিশ ধরা না পড়ার পেছনে সুনির্দিষ্ট কয়েকটি কারণ রয়েছে। যেমন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, নাব্যতা হ্রাস, বালু উত্তোলন, দূষণ ও মোহনাগুলো অবৈধ জাল দিয়ে ঘিরে রাখা। তবে সামনের পূর্ণিমায় ইলিশ ধরা পড়ার একটি সুযোগ রয়েছে। পূর্ণিমায় নদনদীর পানির উচ্চতা বাড়ে। এ সময়টাতে নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ বাড়বে। তখন জেলেদের জালে বেশি ইলিশ ধরা পড়বে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa