শাহবাগ এলাকায় পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন রনি। বৃহস্পতিবার (রাত) এই ঘটনায় তিনি আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে রাতে শাহবাগে যান মহিউদ্দিন রনি। কর্মসূচি চলাকালে হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য মহিউদ্দিন রনিকে লক্ষ্য করে হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার এক সহযোগীকেও মারধর করা হয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে ইনকিলাব মঞ্চের কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মহিউদ্দিন রনি।
এ ঘটনায় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, “শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত মহিউদ্দিন রনি। সবাই দোয়া করবেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


