ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডের কোম্পানি সুইচপোর্ট।

মঙ্গলবার (১৬ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী, গতিশীল এবং বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সুইস পক্ষ বাংলাদেশের বিমানখাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করা হয় এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



