জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে ফের দপ্তর বণ্টন করা হয়েছে। এর ফলে আলোচিত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এমসাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

Advertisement

আজ মঙ্গলবার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ প্রজ্ঞাপন জারি করেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূসের হাতে রয়েছে ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; খাদ্য মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা হাসান আরিফ সামলাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা শারমীন এস মুরশিদের হাতে রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরের দিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা।

গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। পরে চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

প্রথম দফায় দপ্তর বণ্টনের সময় এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। তবে আওয়ামী লীগকে দল গোছানোর কথা বলায় তাকে নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। পরে দপ্তর পুনর্বণ্টন করা হলে তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.