২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের আগে থেকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার বিষয়ে আবারও আলোচনায় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই সাকিবকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়েছিল, আগামী ২৮ ফেব্রুয়ারি সাকিব বাংলাদেশে ফিরবেন এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন। তবে সাকিব নিজে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। শুক্রবার এক টক শোতে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। সর্বশেষ আমেরিকায় গেলে তার সঙ্গে কথা হয়েছে। সাকিব বলেছেন, সে খেলতে চায়। এরপর বোর্ডের সকল পরিচালকের সম্মতিক্রমে আমরা তাকে বাংলাদেশ দলে ফেরাতে চেয়েছি।’
আইনি বিষয়ে তিনি আরও জানান, ‘সাকিবের মামলা ও অন্যান্য বিষয় নিয়ে তার আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুততম সময়ে কেসের ফাইলগুলো সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। আশা করছি রোববার বা সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে যাবে সাকিবের কেস ফাইল।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর ফলে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে নতুন ধাপ এগিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


