Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক
বিনোদন

শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

বিনোদন ডেস্কMynul Islam NadimNovember 15, 20252 Mins Read
Advertisement

গেল কয়েক বছর ধরে নিজের মধ্যে বেশ পরিবর্তন এনেছেন শাকিব খান। শুধু তাই নয়, নিজেকে ভেঙে ভিন্ন ভিন্ন সিনেমায় দর্শকদের চমকে দিচ্ছেন এই নায়ক। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে লুক, গেটআপ এবং উপস্থাপন দিয়ে তরুণ প্রজন্মের কাছেও প্রিয় হয়ে উঠেছেন তিনি।

শাকিব

এই মুহূর্তে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে। এরমধ্যেই খবর, নতুন সিনেমায় তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। এমনটা নিজেই নিশ্চিত করেছেন নায়ক।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে এমন কথা নিজেই বলেছেন শাকিব খান। সেই ভিডিওতে রাফসানের উদ্দেশে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে। ’ এরপর পাশ থেকে একজন জানতে চাইলে শাকিব খান উত্তর দেন, ‘একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।’

আর তাতেই যেন উত্তেজনায় মেতে উঠেছেন শাকিবভক্তরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মাতামাতি শুরু হয়ে গেছে।তবে শাকিবের আসন্ন কোন সিনেমাতে তার সঙ্গে হানিয়া আমিরকে দেখা যাবে, তা খোলাসা করেননি তিনি।

এদিকে ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন, ‘প্রিন্স সিনেমাতে শাকিবের সঙ্গে হানিয়াকে দেখা যেতে পারে’। আবার কেউ বলছেন, ‘নতুন রোমান্টিক যে সিনেমার ঘোষণা এসেছে, এটাতেও দেখা যেতে পারে।’

প্রসঙ্গত, ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এরপর আগামী বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে তিনি যোগ দেবেন আজমান রুশোর নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিংয়ে।

এই ছবিটিতে শাকিবের বিপরীতে নতুন মুখ খোঁজা হচ্ছে বলে খবর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আমির খানের নায়িকা, বিনোদন যাচ্ছেন শাকিব হতে হানিয়া,
Related Posts
ওয়েব সিরিজ হট

দরজা খুললেই কামনার আগুন, উত্তেজনায় ভরা প্রতিটি ফ্রেম!

December 14, 2025
ওয়েব সিরিজ

সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

December 14, 2025
ওয়েব সিরিজ

রোমান্সে পরিপূর্ণ সেরা ওয়েব সিরিজে এটি, একা দেখার জন্য সেরা!

December 14, 2025
Latest News
ওয়েব সিরিজ হট

দরজা খুললেই কামনার আগুন, উত্তেজনায় ভরা প্রতিটি ফ্রেম!

ওয়েব সিরিজ

সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

ওয়েব সিরিজ

রোমান্সে পরিপূর্ণ সেরা ওয়েব সিরিজে এটি, একা দেখার জন্য সেরা!

দেব ও জিৎ

সেলিব্রেশনে জিতকে নিমন্ত্রণ না করায় বিতর্ক নিয়ে মুখ খুললেন দেব

বিদেশী নারী

বিদেশী নারীদের পটিয়ে বিয়ে করেছেন এই ৪ ভারতীয় ক্রিকেটার

ধুরন্ধর’ নিয়ে কেন এতো বিতর্ক

‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে কেন পাক-ভারত বিতর্ক?

সুপারস্টার সামলান খান

‘আমি কাঁদলেও লোকে হাসে’,সামলান খান

ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে!

web series

নতুন ওয়েব সিরিজ রিলিজ, রোমান্স ও নাটকীয়তায় জমজমাট!

ওয়েব সিরিজ

প্রকাশ্যে এলো নতুন ওয়েব সিরিজ, গল্পে টানটান উত্তেজনা!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.