সিলেটে শ্যালিকার গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুলাভাই রুকন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৮ মার্চ) আদালত এ আদেশ দেন। এর আগে গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
অভিযুক্ত রুকন মিয়া সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, রুকন মিয়া গোপন ছবি ও ভিডিও ধারণ করে শ্যালিকাকে ব্ল্যাকমেইল করেছেন এবং ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্ক বাধ্য করেন। একপর্যায়ে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শ্যালিকা মোগলাবাজার থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর থেকে রুকন মিয়া আত্মগোপনে ছিলেন। পরে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, রুকন মিয়া ভুয়া আইডি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


