ইউটিউবার, অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেয়ার আবেদন জানালেন সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে এই আবেদন ও অনুরোধ জানান রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি।
তুষারের এই আবেদনে যেন নতুন করে আলোচনায় এলো সদ্য ঘোষিত ‘একুশে পদক বিতর্ক’। কারণ, এবার নানা কারণেই সমালোচিত হয়েছে এই রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকটি। প্রথম সমালোচনা উঠেছে এবার সাহিত্যে অবদানের জন্য কাউকে স্বীকৃতি দেয়া হচ্ছে না। অন্যদিকে নৃত্যে অবদানের জন্য যাকে মনোনীত করা হয়েছে, তার বিষয়ে রয়েছে সর্বোচ্চ সমালোচনা।
একুশে পদক ২০২৬-এর এমন নাজুক পরিস্থিতিতে যেন আরেকটু বাতাস পেলো ডা. তুষারের নতুন আবেদনে। তার এই স্যাটায়ার পোস্টের মাধ্যমে এটুকু স্পষ্ট, তিনি এবারের একুশে পদকে সাহিত্যের ঘাটতি লাঘব করতে চাইছেন সালমান মুক্তাদিরকে দিয়ে! একইসঙ্গে এই ইউটিউবারের রাজনৈতিক অ্যাকটিভটিকেও ইঙ্গিত করেছেন মিস্টার তুষার।
ডা. তুষার তার পোস্টে লেখেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি।’
তার এই আবেদন বা অনুরোধটিকে অনেকে হালকাভাবে নেবেন বলেও অনুমান করেছেন এই রসবোধ সম্পন্ন বিশ্লেষক। তাইতো তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ‘এটা একটা সিরিয়াস পোস্ট।’
শেষে তার আবেদন ও অনুরোধের যুক্তিটিও তুলে ধরেন। তার ভাষায়, ‘সে (সালমান মুক্তাদির) প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বলা দরকার, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, বাউলশিল্পী ইসলাম পালাকার, চলচ্চিত্র অভিনেত্রী ববিতা, নৃত্যে অর্থিসহ এবার ১০ বিশিষ্টজনকে প্রদান করা হচ্ছে একুশে পদক ২০২৬।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


