Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শামির বিরুদ্ধে জিতেও ফের মামলার পথে হাসিন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শামির বিরুদ্ধে জিতেও ফের মামলার পথে হাসিন

By Shamim RezaJanuary 27, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের শেষ হয়েছে। মহম্মদ শামিকে মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা খোরপোশ দিতে হবে বিবাহ-বিচ্ছিনা স্ত্রী হাসিনকে। তবে এখনও লড়াই শেষ হয়নি। আলিপুর আদালতের রায়ে সন্তুষ্ট নন হাসিন। সোমবারের রায়ের পর মঙ্গলবার নিজের অসন্তোষ সরাসরি জানিয়ে দিলেন হাসিন।

মামলার পথে হাসিন

Advertisement

ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে একান্ত সাক্ষাৎকারে হাসিন জাহান বলছেন, “দীর্ঘ দিনের একটা লড়াই শেষ হল। ভালো লাগছে। তবে পুরোপুরি সন্তুষ্ট নই আমি। আমার কাছে এই লড়াই এখনও শেষ নয়। মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকায় কীভাবে সংসার চলবে! আমরা যে জীবনযাপনে অভ্যস্ত তাতে এই টাকা কিছুই নয়। এই রায়ের বিরুদ্ধে আমরা ৩০ দিনের মধ্যেই উচ্চতর আদালতে আবেদন করব।”

বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে শামির বিরুদ্ধে মামলা করেছিলেন একসময়ের মডেল হাসিন জাহান। তারপর গঙ্গা-পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। প্রথমে খোরপোষ মামলায় ৭ লক্ষ টাকা দাবি করেন হাসিন। তবে সেই মামলায় হার হয় হাসিনের। এতেও লড়াই ছাড়েননি। আদালতের প্রাথমিক রায়কে চ্যালেঞ্জ জানিয়ে লড়াই চালিয়ে যান মহম্মদ শামির স্ত্রী।

শেষ পর্যন্ত আলিপুর আদালতের বিচারপতি অনিন্দিতা গঙ্গোপাধ্যায় সোমবার নির্দেশ দেন, হাসিনকে ৫০ হাজার এবং মেয়ে আইরার পড়াশুনার খরচ বাবদ আরও ৮০ হাজার। অর্থাৎ মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে মহম্মদ শামিকে। যেদিন থেকে মামলা করেছেন হাসিন সেদিন থেকেই সমস্ত টাকা দিতে হবে শামিকে।

এই রায়ের আপত্তি জানিয়ে মঙ্গলবার বিষ্ফোরক হাসিন জানাচ্ছেন, “কালো টাকা সাদা করার খেলা চলছে। শামি ইনকাম ট্যাক্সের নথি জমা দিয়ে দেখিয়েছে বার্ষিক ও উপার্জন করে মাত্র ৭ কোটি টাকা। যা পুরোপুরি মিথ্যা। বোর্ডের এ গ্রেডে থাকা ক্রিকেটার হিসাবে যেমন ও ৫-৬ কোটি টাকা পেয়ে থাকে, তেমন আইপিএলে হায়দারবাদের সঙ্গে ওঁর চুক্তি রয়েছে ৬ লক্ষ টাকার। তাছাড়া মোহনবাগান, সিএবি-র সঙ্গে চুক্তি তো বটেই এন্ডোর্সমেন্ট থেকেও বহু টাকা ইনকাম করে ও। সেই সঙ্গে রিয়েল এস্টেট, ব্রাশের ব্যবসা রয়েছে ওঁর।”

হাসিন যেন মঙ্গলবার দুপুরে থামছিলেনই না। বলেই চলেছিলেন, “আমি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে তিরিশ দিনের মধ্যেই আবেদন করব। এই জন্য আমার আইনজীবীদের সঙ্গেও কথা বলতে হবে। দরকার হলে আদালত বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে বোর্ডের তরফে শামির চুক্তি সংক্রান্ত বিষয়ও জানতে চাওয়া হবে। এখনই লড়াইয়ে রণে ভঙ্গ দিচ্ছি না।”

শসার বাম্পার ফলনে লাভবান কৃষক আনোয়ার

সময় কমেছে। কিন্তু বিদ্রোহের স্ফুলিঙ্গ এখনও মেটেনি হাসিনের গলায়। হাসিন যেন নিজেকে উজাড় করে দিয়ে বলতে থাকেন, “কেন লড়াই থামাব বলুন তো! যে নিজের মেয়ের জন্মদিনে গিফট দেওয়া তো দূরের কথা, সামান্য খোঁজখবরই রাখে না, তাঁর জন্য কীসের সহানুভূতি!” খেলা চলছিল, খেলা চলবেই! হাসিনের কথাতেও স্পষ্ট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

July 3, 2026
অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

July 3, 2026
Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

July 3, 2026

Latest News

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

Kep

যে ‘গিরগিটি’ কৌশলে কেপ ভার্দেকে হারাবেন মেসিরা

Cotch

ছবি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মিশরের কোচের হাতাহাতি

ভোজিনিয়ার

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার

মেসি

বিমানবন্দরের চেকপয়েন্টে লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লেন মেসি

রোনালদো

২ বার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে গোলের দেখা পেলেন রোনালদো

বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

মাইক্রোচিপ

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল রোনালদোদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa