জুমবাংলা ডেস্ক : সামনের দিনগুলোতে অজানা অনেক চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন।

CEC

Advertisement

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নবনিযুক্ত অন্য চার কমিশনারকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় ভোট নিয়ে নাগরিকদের আগ্রহ বৃদ্ধি করার ক্ষেত্রে গণমাধ্যমের সহায়তা কামনা করেন নতুন সিইসি।

এ এস এম মো. নাসির উদ্দীন বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমরা আপনারা কেউ জানি না। নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবে, বড় সমস্যা হলো মানুষ এখন ভোটের নাম শুনলে নাক সিঁটকায়। এ অবস্থার পরিবর্তনে এবং মানুষকে ভোটে আগ্রহী করতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চাই।

সঠিক প্রক্রিয়া অনুসরণের মধ্যে দিয়েই নির্বাচন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন দাবি করে সিইসি বলেন, আমাদের নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। তাই আমাদের দায়িত্ব পালনে আমরা সচেষ্ট থাকব, জাতির আকাঙ্ক্ষা পূরণ করব। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা যা করার দরকার, তাই করব।

সরকারের পক্ষ থেকে নতুন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করব। সরকারের পক্ষ থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। আর আমরা গায়ের জোরে কোনো নির্বাচন দেখতে চাই না।

নির্বাচন কবে হতে পারে, সে প্রসঙ্গে নাসির উদ্দীন বলেন, সংস্কার কমিশনসহ সবার পরামর্শ নিয়ে যখন মনে হবে ভোট করা যাবে, তখন ভোটের তারিখ দেব। এর আগে ভোটের সময় নিয়ে কিছু বলা সম্ভব না। আমাদের পক্ষ থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি আজ থেকেই নেব।

নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না, এমন প্রশ্নে সিইসি বলেন, আওয়ামী লীগকে নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক শেষ হলে তারা নির্বাচনে অংশ নেবে কি না বলা যাবে।

এর আগে, দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি নাসির উদ্দীন। এ সময় আরও চার কমিশনার সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহও শপথ নেন।

খোলা ছাদে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

পরে সিইসি গণমাধ্যমকর্মীদের বলেন, আমি এই দায়িত্বটাকে জীবনে বড় একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি-ফেয়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে। অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে ফ্রি-ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ; এর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.