ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

অধিবেশন শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময় যেসব অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেগুলো সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন অন্তত ১৫ দিন আগে জারি করতে হয়। এ-সংক্রান্ত সারসংক্ষেপ (সামারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন।

তিনি আরো জানান, সম্ভাব্য ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশগুলো উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণসহ নিয়মিত সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।

এরই মধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার কাজ শুরু করেছে। তবে এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপের নাম চূড়ান্ত করা হয়নি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশগুলো সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করা প্রয়োজন হয়। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংসদের নিয়মিত কার্যক্রম পূর্ণাঙ্গ রূপ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.