চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ ২০২৬ (স্টেজ-২)-এর দ্বিতীয় দিনে বাংলাদেশের তিরন্দাজরা মিশ্র ফলাফল অর্জন করেছেন। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের ১/২৪ পর্বে বাংলাদেশের ঐশ্বর্য্য রহমান ১৪৫-১৪৪ স্কোরে কাজাখস্তানের দিলমুখামেত মুসাকে পরাজিত করে ১/১৬ পর্বে উত্তীর্ণ হন।

আর্চারি

Advertisement

একই রাউন্ডে বাংলাদেশের বন্যা আক্তার ১৪১-১৪৪ স্কোরে চাইনিজ তাইপের আই-জু হুয়াংয়ের কাছে এবং তানিয়া রীমা ১৪১-১৪৭ স্কোরে যুক্তরাষ্ট্রের কাইলি গার্নির কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেন।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ১/১২ পর্বে বাংলাদেশ ২৩১-২২৭ স্কোরে সিঙ্গাপুরকে হারিয়ে ১/৮ পর্বে উন্নীত হয়। তবে পরবর্তী রাউন্ডে বাংলাদেশ ২২৯-২৩৪ স্কোরে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে ১/৮ পর্বে বাংলাদেশ ২৩০-২২৯ স্কোরে চীনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৪-২৩৪ স্কোরে যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

অন্যদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ২১৬০ স্কোরের মধ্যে বাংলাদেশ ১৯৮৯ স্কোর করে ২০ দলের মধ্যে ৯ম স্থান অর্জন করে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ ১৮১৬ স্কোর করে ১৫ দলের মধ্যে ১৫তম হয়। আর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ ও নাসরিন আক্তার জুটি ১৩০০ স্কোর করে ২৬ দলের মধ্যে ১৩তম স্থান অর্জন করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.