Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত
জাতীয় স্লাইডার

সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

By Shamim RezaFebruary 18, 20263 Mins Read

এককভাবে পাওয়া ৬৮টি আসন নিয়ে দেশের সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার সংসদীয় দলের সভায় আমির শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। উপনেতা হচ্ছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

জামায়াত

Advertisement

জামায়াতের নির্বাচনী জোট সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারেন বিরোধী দলীয় চিফ হুইপ। মঙ্গলবার ১১ দলীয় জোটের এমপিরা একসঙ্গে বৈঠক করলেও এনসিপি পৃথক সংসদীয় দল গঠনের কথা ভাবছে বলে জানা গেছে। বিষয়টি এখনও চূড়ান্ত নয়। অন্যদিকে সংসদে বিরোধী দলের বিষয়টিও এখনও স্বীকৃত নয়। অধিবেশন বসার পর স্পিকার তাদের স্বীকৃতি দেবেন।

জামায়াত জোট নির্বাচনে মোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এককভাবে জামায়াত ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২ এবং খেলাফত মজলিস জিতেছে ১টি আসনে।

এককভাবে বৃহত্তম বিরোধী দল ছিল বিএনপি। ১৯৯৬ সালের (জুন) সপ্তম সংসদ নির্বাচনে তারা পেয়েছিল ১১৬ আসন। এর আগে ১৯৯১ সালে পঞ্চম সংসদের বিরোধী দল আওয়ামী লীগের আসন ছিল ৮৮টি। ১৯৮৬ সালে বিরোধী দলে বসা আওয়ামী লীগের ৭৬টি আসন ছিল। সে হিসেবে ৬৮টি আসন নিয়ে এবার জামায়াত এককভাবে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হতে যাচ্ছে।

১৯৭৩ সালে গঠিত দেশের প্রথম সংসদে বিরোধী দলের এমপি ছিলেন সাতজন। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদে আওয়ামী লীগের আসন ছিল ৩৯টি, বিরোধী দলীয় নেতা ছিলেন আসাদুজ্জামান। ’৮৬ সালে তৃতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। ১৯৮৮ সালে বিএনপি-আওয়ামী লীগ বিহীন একতরফা নির্বাচনে গঠিত চতুর্থ সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন আ স ম আবদুর রহমান। সম্মিলিত বিরোধী দলের আসন ছিল ১৯টি।

নির্দলীয় সরকার ব্যবস্থার অধীনে দেশে সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে। জয়ী দল বিএনপি পেয়েছিল ১৪০ আসন। আওয়ামী লীগ ৮৪ আসনে জিতে বিরোধী দল হয়। নেতা ছিলেন শেখ হাসিনা। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত স্বল্প মেয়াদী ষষ্ঠ সংসদে বিরোধী দলীয় নেতার পদ শূন্য ছিল। একই বছরের ১২ জুনের নির্বাচনে গঠিত সপ্তম সংসদে বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া।

অষ্টম সংসদে (২০০১) শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা হওয়ার সময় দলটির আসন ছিল ৬২টি। নবম সংসদের (২০০৮) বিরোধী দল বিএনপির আসন ছিল ৩০টি। দশম সংসদ নির্বাচনে (২০১৪) দলটি অংশ নেয়নি। ৩৪ আসন নিয়ে বিরোধী দল হয় জাতীয় পার্টি। নেতা হন রওশন এরশাদ। সে সময় বিরোধী দলটি ‘গৃহপালিত’ হিসেবে তকমা পায়।

‘রাতের ভোট’ হিসেবে খ্যাত একাদশ সংসদ নির্বাচনে (২০১৮) বিরোধী দলীয় নেতা হন হুসেইন মুহাম্মদ এরশাদ। আসন ছিল ২২টি। তাঁর মৃত্যুর পর আবারও বিরোধী দলীয় নেতা হন রওশন এরশাদ। ‘ডামি নির্বাচন’ খ্যাত দ্বাদশ (২০২৪) সংসদে ১১ আসন নিয়ে বিরোধী দলের নেতা হন জাতীয় পার্টির জি এম কাদের। জুলাই গণঅভ্যুত্থানের পর এই সংসদ বিলুপ্ত হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বাংলাদেশের সংসদে বিরোধী দলীয় নেতার পদটি মন্ত্রী মর্যাদার। তিনি একজন পূর্ণ মন্ত্রীর সমান সুযোগ-সুবিধা পান। উপনেতার পদটি প্রতিমন্ত্রী মর্যাদার। সরকারি দলের চিফহুইপ মন্ত্রী মর্যাদার হলেও, বিরোধী দলীয় চিফহুইপের এই মর্যাদা নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa