Advertisement

যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। পরে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রী

নতুন সংসদে সরকারি বেঞ্চের (স্পিকারের ডান পাশে) প্রথম সারিতে বসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশের আসনে স্থান পান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর পর্যায়ক্রমে বসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদীর পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন।

অধিবেশন শুরুর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। সংসদ সদস্য হিসেবে এটি তার প্রথম প্রবেশ।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার আগে অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সংসদ নেতা তারেক রহমান অধিবেশন পরিচালনার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে সমর্থন জানান। সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থনের মধ্য দিয়ে তিনি স্পিকারের আসনে বসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ জুলাই দ্বাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া শেষে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। নির্বাচিত সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। সংসদীয় প্রথা অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.