জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সংসদ অধিবেশনে আইনমন্ত্রী বিলটি উত্থাপন করেন। বিলটি প্রস্তাব করার পর বিরোধীদলের সংসদ সদস্যরাও এতে পূর্ণ সম্মতি জানান। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি কাজে নিয়োজিত যানবাহনের জন্য তেল বিক্রয়ে কোনো ধরনের রেশনিং থাকবে না। জনস্বার্থ ও জরুরি সেবার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, জ্বালানি সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা ও করণীয় নির্ধারণের জন্য সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিকেলের অধিবেশনে গঠিত ১০ সদস্য বিশিষ্ট এই কমিটি জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


