জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

Sohel Taj

Advertisement

পোস্টে সোহেল তাজ দাবি করেন, বুধবার (২৮ আগস্ট) রাতে কেউ তাকে ফলো করছিলো। তিনি বলেন, ‘এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে।’

পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আজকে (বুধবার) রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভেতরে চলে আসে এবং একটা সময় তার বুকে থাকা লাল-নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে।’

‘আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা জিজ্ঞেস করি। প্রতি উত্তরে সে আমাকে বলে, তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে সে আমাকে বলল আমি আপনাকে চিনি-আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বলল যে, সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম। সে কোন উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল। তারপর আমাকে বলল, চলে যেতে। আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল।’

পোস্টে সোহেল তাজ দাবি করেন, ‘তার কথা বলার ধরণ এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট সে কোনো গোয়েন্দা সংস্থার লোক। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে, ছি ছি।’

৯ জন স্ত্রী নিয়ে একসঙ্গে সংসার, অশান্তি এড়াতে যা করেন স্বামী

এই ঘটনার তদন্তের দাবি করে সোহেল তাজ পোস্টে লিখেছেন, ‘এই ঘটনার তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের প্রবেশ পথের হাই-রেজুলেশন ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখলেই ধরা যাবে কে এই মোটরসাইকেল আরোহী। সময় বুধবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা। আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পেছনেই এই মোটরসাইকেল আরোহী ছিলো।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.