Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি দেশে ধর্মীয় বিভাজন নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জামায়াত আমীরের
রাজনীতি

দেশে ধর্মীয় বিভাজন নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জামায়াত আমীরের

By Mynul Islam Nadimডিসেম্বর 24, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ ‘সংখ্যাগুরু ও সংখ্যালঘু’ শব্দ দুটি উৎপাদন করেছিল। তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করেছে। দেশে ধর্মের ভিত্তিতে কাউকে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক সাথে বসবাস করি। সব ধর্মের মানুষের শান্তিতে বসবাসের অধিকার আছে।

d,safikur

Advertisement

সোমবার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলা জামায়াতের আয়োজনে পাগলাপীর বন্দরের একটি পথ সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আবুল বারাকাত নামের একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখেছিল, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামের দখলে এ দেশের অন্যান্য ধর্মের মানুষের ৩৪ হাজার একর অবৈধ জমি রয়েছে।’ সরকার সারাদেশে খোঁজ-খবর নিয়ে এটার কোনো সত্যতা পায়নি। আমরা চাঁদাবাজি করি না, করতে দেব না। আমরা দখলদারিত্ব করি না, করতে দেব না। আমরা ঘুস খাই না, খাইতে দেব না।

তিনি আরও বলেন, রংপুরে মানুষ তো খুব ভালো মানুষ। তাদেরকে কাজ করতে হবে। ইসলামি আন্দোলনটাকে গতিশীল করতে হবে। এই রংপুরের সন্তান আবু সাঈদ নিজে শাহাদাত বরণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আগুন জ্বালিয়েছিল। সে বলেছিল, ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর ‘

ডা. শফিকুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আঘাত হানতে শুরু করে। কারণ, তারা জানতো জামায়াত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারও কাছে বিলিয়ে দিতে রাজি নয়। দেশ বিক্রি করতে রাজি হয়নি এবং কোনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিডিআর হত্যাকাণ্ডের মতো জঘন্যতম ঘটনা ঘটিয়েছিল।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ তিলে তিলে গড়ে ওঠা জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। বর্তমানে রাজপথের স্লোগান হলো ‘উই ওয়ান্ট জাস্টিস’। জামায়াতের স্লোগানও ‘উই ওয়ান্ট জাস্টিস।’ রংপুরের সন্তান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছে। আমরা তার মুক্তির দাবি জানাই। সকলকে অনুরোধ জানিয়ে জামায়াত নেতা বলেন, বাংলাদেশের ব্যাংকগুলো বিক্রি করে হজম করে ফেলেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তারা দেশটাকে অস্থির করার চেষ্টা করছে। ভিন্ন নামে ভিন্নভাবে তাদের এই কর্মকাণ্ড চলছে। সবাই সজাগ থাকবেন। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র রুখে দিতে হবে।

চিকিৎসায় বিদেশ-নির্ভরতা কমাতে সেবা কার্যক্রম গতিশীল করার তাগিদ

সদর উপজেলা জামায়াতের সভাপতি মোজহারুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলালসহ আরো অনেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

জুন 19, 2026
সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

জুন 18, 2026
Latest News
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa