জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের এক বছরের মধ্যেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ৩০ আসনে প্রার্থী দিয়েছিল দলটি। সারাদেশে এই ৩০ আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছে দলটি।

যারা জয়ী হয়েছেন
ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম, কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ ৪ আসনে আব্দুল্লাহ আল আমিন, রংপুর ৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম ২ আসনে আতিকুর রহমান মোজাহিদ, নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন।
নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, আখতার হোসেন রংপুর-৪, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, সারজিস আলম পঞ্চগড়-১, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪-এ আবদুল্লাহ আল আমিন, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর-২ আলী নাছের খান, রাজবাড়ী-২ জামিল হিজাযী, মুন্সীগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম। চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া-২ আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ মোহাম্মদ আতাউল্লাহ, নোয়াখালী-২ সুলতান মুহাম্মদ জাকারিয়া, নোয়াখালী-৬ আবদুল হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ মাহবুব আলম,সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নাটোর-৩ এস এম জার্জিস কাদির ও দিনাজপুর-৫ আবদুল আহাদ, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ,ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, নেত্রকোনা-২ আসনে ফাহিম পাঠান পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী,এ ছাড়া পার্বত্য অঞ্চল বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, মৌলভীবাজার-৪ আসনে প্রিতম দাশ নির্বাচন করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


