Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সারাদেশে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী
জাতীয়

সারাদেশে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

By Mynul Islam NadimMarch 14, 20262 Mins Read

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ চালুর ঘোষণা দিয়েছেন। বর্ষা শুরুর আগেই এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রী

Advertisement

শনিবার সকাল ১০টায় নগরীর উপকণ্ঠে বায়া ব্রিজের পাশের খালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী জানান, এডিস মশা সাধারণত ছাদের কোণ, ফুলের টব বা বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মায় ও দ্রুত বংশবিস্তার করে। তাই কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, এখন গ্রাম কিংবা শহর—সব জায়গাতেই মশাবাহিত রোগ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট একটি মশার কামড়ে প্রতি বছর বহু মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটছে।

তিনি বলেন, এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় ধরনের আয়োজনের প্রয়োজন নেই। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিয়মিত নদী, খাল ও ড্রেন পরিষ্কার রাখা গেলে ডেঙ্গুসহ নানা মশাবাহিত রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এদিনের কর্মসূচিতে কোনো মঞ্চ, মাইক্রোফোন বা বেলুন উড়ানোর আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি না হয়, সে লক্ষ্যেই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বুধবার এক বিশেষ ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষিত থাকতে সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। সেই ধারাবাহিকতায় ১৪ মার্চ থেকে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

June 29, 2026
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026

Latest News

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa