জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক শক্তি হলো এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিল। সারাদেশ থেকেই দলটির প্রতি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

এনসিপি

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ছিল—এটি কেবল সাধারণ নির্বাচন নয়, বরং দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের একটি নির্বাচন। কারণ, এর পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনের পর এবং সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা থেকে এই নির্বাচনকে আলাদা করে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের একটি সাধারণ নির্বাচনে পরিণত করেছে। তার অভিযোগ, সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

দেশে আবারও বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও ক্ষমতার রাজনীতি সক্রিয় হয়ে উঠছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বা স্বৈরতান্ত্রিক প্রবণতা টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে এবং এনসিপির ছায়াতলে সংগঠিত হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, সারাদেশ থেকেই এনসিপির প্রতি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা এমন একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চান, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করবে, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে উন্নীত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, বৈষম্য দূর করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.