Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার মাঠ-পার্ক দখল মুক্ত করতে সারা দেশে উচ্ছেদ অভিযান
জাতীয় স্লাইডার

মাঠ-পার্ক দখল মুক্ত করতে সারা দেশে উচ্ছেদ অভিযান

By Arif Armanজুন 9, 20264 Mins Read

উচ্ছেদ অভিযান

Advertisement
ইট-পাথরের ব্যস্ত নগরে বন্দি শিশু-কিশোরদের মোবাইলের ডিজিটাল স্ক্রিন থেকে বের করে খেলার মাঠের মুক্ত বাতাসে ফিরিয়ে আনার জোর দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে দেশের সব বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্কগুলো দখলদারদের থাবা এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত করে জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী আশ্বস্ত করে জানান, মাঠ ও পার্কগুলো পুনরুদ্ধার এবং আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর এবং ইতিমধ্যেই ঢাকাসহ সারা দেশে ব্যাপক উচ্ছেদ ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (০৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অথবা বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে আনা এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি দেশের খেলার মাঠগুলোর বেহাল ও আশঙ্কাজনক চিত্র সংসদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু-কিশোরদের দৌড়ঝাঁপ ও খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের প্রিয় ঠিকানা। কিন্তু দুঃখজনকভাবে এখন সেখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটেদের আড্ডা চলছে। কোথাও চলছে প্রকাশ্য অবৈধ দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহার করে এর প্রাকৃতিক সৌন্দর্য ও মূল উপযোগিতা ধ্বংস করা হয়েছে। ফলে নিরাপদ পরিবেশের অভাবে সমাজের সব শ্রেণীর মানুষ ও শিশুরা মোবাইল পর্দার ভার্চুয়াল জগতে আশ্রয় খুঁজছে।

খেলার মাঠকে নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, দীর্ঘদিন ধরে মাঠ ও পার্কগুলোকে নিজেদের সম্পদ ভেবে ভাড়া খাওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের উদ্বেগজনক পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ঢাকা সিটির দুই কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডে মাত্র ২৩৫টি খেলার মাঠ রয়েছে, যা ওয়ার্ড প্রতি দুটিরও কম। এর মধ্যে সাধারণ মানুষ কোনোমতে মাত্র ৪২টি মাঠ ব্যবহার করতে পারে, যা মোট মাঠের মাত্র ১৮ শতাংশ। বাকি ৬০ শতাংশ মাঠই বিভিন্ন প্রতিষ্ঠান ও অবৈধ দখলদারদের কবলে রয়েছে, যেখানে গড়ে উঠেছে ক্লাব, মার্কেট এমনকি হাটবাজার। ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ, শ্যামলী মাঠ কিংবা মিরপুরের মাঠগুলোতে প্রতিদিনের বা সাপ্তাহিক কাঁচাবাজার বসিয়ে মাঠ সংকুচিত করা হয়েছে। এমনকি ২০২৫ সালের একটি রিপোর্টের তথ্য অনুযায়ী ঢাকার ১২৬টি মাঠ হারিয়ে গেছে উল্লেখ করে তিনি মন্ত্রীর কাছে জোর দাবি জানান, যেন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ আবহে ফিরিয়ে নিতে বই-খাতা আর খেলার মাঠকেই প্রধান সহায় করা হয়।

নিলুফার চৌধুরী মনির এই জরুরি নোটিশ ও বক্তব্যের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্থাপিত তথ্যের বেশিরভাগই সত্য বলে স্বীকার করেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক ও দলীয় কারণে দেশের বেশিরভাগ খেলার মাঠ ও ফাঁকা জায়গা দখল করে নেওয়া হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সেসব মাঠ ও পার্ক উদ্ধার করে জনসাধারণের উপযোগী করার কাজ শুরু করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২৫৬টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন ও পুনরুদ্ধারের কাজ পর্যায়ক্রমে চলছে।

এর উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, একসময়ের হকার, ভবঘুরে ও অপরাধীদের আস্তানা গুলিস্থানের শহীদ মতিউর রহমান পার্কটি এখন সম্পূর্ণ হকারমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন একটি আদর্শ পার্কে পরিণত করা হয়েছে। এ ছাড়া মলিহালা পার্ক, মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, রসুলবাগ মাঠ, খিলগাঁও-বাসাবো মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, হাজারীবাগ পার্ক ও আমলীগোলা খেলার মাঠসহ অসংখ্য বিনোদন কেন্দ্রের উন্নয়ন কাজ চলমান বা শেষ পর্যায়ে রয়েছে। একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৮টি পার্ক ও মাঠকে আধুনিকায়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং উচ্ছেদ অভিযান নিয়মিত চালানো হচ্ছে। ঢাকার বাইরেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ ও পার্ক নির্মাণের প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটির কাজ শেষ হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক ও নিরালা আবাসিক এলাকার পার্কসহ প্রধান প্রধান বিনোদন কেন্দ্রগুলোতে সুস্থ পরিবেশ বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ইন্টার স্কুল ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার গতিকে অনেক বাড়িয়ে দিয়েছে।

পরবর্তীতে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি মাঠগুলোতে বিশেষ করে সকাল ও সন্ধ্যায় মাদকসেবীদের অবস্থান নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে সম্পূরক প্রশ্ন করেন। মাদকসেবীদের সান্নিধ্যে এসে যেন কোমলমতি শিশুরা মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত ও কঠোর পদক্ষেপ জানতে চান তিনি।

এই প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদককে একটি বড় জাতীয় সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেন। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনায় ইতিমধ্যে মাদক ব্যবসায়ী ও সেবীদের আইনের আওতায় আনার কাজ জোরদার করা হয়েছে। তবে শুধু আইনি বা পুলিশি তৎপরতা দিয়ে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। মাদক পরিহার ও এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশে একটি বড় সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বর্তমান সরকার যুব সমাজ এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সংস্থাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী ব্যাপক প্রচারণার মাধ্যমে একটি বড় সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারের এই সমন্বিত উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাঠগুলো অচিরেই পুরোপুরি নিরাপদ ও অবমুক্ত হবে এবং যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ব্যর্থ হলে

    ‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

    জুন 9, 2026
    বৃষ্টির আভাস

    ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

    জুন 9, 2026
    বিদ্যুৎ সরবরাহ বন্ধ

    ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    জুন 9, 2026
    Latest News
    ব্যর্থ হলে

    ‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

    বৃষ্টির আভাস

    ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

    বিদ্যুৎ সরবরাহ বন্ধ

    ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    স্বস্তির খবর

    নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

    কারিগরি

    শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

    আসামি

    হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

    সেনাসদস্য

    তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যকে গ্রেপ্তারের নির্দেশ

    নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

    পায়রাবন্দরে তিন নম্বর, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

    ড. ইউনূস

    ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

    লোন

    বাজেটে নারী উদ্যোক্তাদের প্রয়োজন বিশেষ করহার ও স্বল্প সুদে ঋণ

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa