দেশের আকাশ আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে এবং দিনের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকা শুষ্ক আবহাওয়ায় থাকবে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং তার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


