Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শাড়ি পরে কলেজে গেল ছেলে, ছবি পোস্ট করলেন ‘গর্বিত’ বাবা
আন্তর্জাতিক ওপার বাংলা

শাড়ি পরে কলেজে গেল ছেলে, ছবি পোস্ট করলেন ‘গর্বিত’ বাবা

By Shamim RezaSeptember 14, 20223 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : শাড়ির কি শুধুই মেয়েদের পোশাক? এই শীর্ষক আলোচনা বহু দিন ধরেই চলে আসছে। এমনকী এই পোশাকের ইতিহাস, ভারতীয় উপমহাদেশে তার বিবর্তন ইত্যাদি নিয়েও অনেকেই দীর্ঘ দিন কাজ করে চলেছেন। তার মধ্যে দেশে এবং বিদেশে বারবার শাড়ি ফিরে এসেছে আলোচনায়। এবার সেটি ফিরে এল এক ছাত্রের কারণে। কলেজের ‘এথনিক ডে’তে তিনি হাজির হয়েছিলেন শাড়ি পরে। আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিলেন তাঁর বাবা। তা নিয়েই মিশ্র প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে নেটমাধ্যম।

শাড়ি পরে কলেজে গেল ছেলে

বছর খানেক আগে শাড়িকে ফ্যাশনের নতুন মাধ্যম হিসাবে হাজির করেন ইতালির এক পড়ুয়া। ভারতীয় সেই ছাত্র ইতালিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি সে দেশের রাস্তায় শাড়ি পরে হাঁটেন। পরে কলকাতাতেও শাড়ি পরে ফটোশ্যুট করা হয়েছিল তাঁর। কিন্তু এবার অত জাঁকপূর্ণ কিছু নয়, একেবারে সাদামাঠাভাবে কলেজে হাজির এক ছাত্র, গায়ে শাড়ি।

সোশ্যাল মিডিয়ায় সেই ছাত্রের বাবা দীপঙ্কর সেন (সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্টের নাম ‘সেন ডি’) লিখেছেন, ‘কলেজের ‘এথ্নিক ডে’। আমাদের সময় এসব ছিল না, আজকাল দেখি এসবের চল সর্বত্র। তা যাই হোক, ছবিতে বাঁ দিক থেকে দ্বিতীয় জন‌ – শাড়ি পরিহিত নব্য যুবক, সহপাঠীদের সঙ্গে— আমার পুত্র, সান্নিধ্য (ডাকনাম শঙ্খ)।’

এর পরে তিনি লেখেন, ‘শাড়ির মতো আশ্চর্য সুন্দর একটা পোষাকে সজ্জিত হওয়ার সুযোগ হাতছাড়া করতে সে একেবারে নারাজ।’ এর পরে দীপঙ্করবাবুর কথা থেকে জানা গিয়েছে, কলেজে গিয়ে সান্নিধ্য শাড়ি পরেনি। বাড়ি থেকেই শাড়ি পরে রওনা হয়েছে সে। তাঁর কথায়, ‘আমি ইমপ্রেসড্ এই কারণে যে ও শাড়ি পরে অটো মেট্রো সামলে কলেজে পৌঁছেছে, শাড়ির আঁচল কুচি যথাযথ রেখে।’

আগামী পুজোয় সান্নিধ্যকে উপহার হিসাবে শাড়ি দেওয়া যেতে পারে, এমনই এক প্রস্তাবও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘এবার পুজোয় জিন্স টি শার্টের সাথে ও একটা শাড়ি পেতেই পারে, তাই না?’ এ সবের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড়। একদল যেমন এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, অন্য কেউ কেউ এর বিরাট বিরোধিতাও করেছেন।

কেউ কেউ লিখেছেন, ‘মানুষের স্বাধীনতা বজায় থাকুক। অযথা ভুলভাল অশালীন বক্তব্য আসলে নিম্নরুচিরই প্রমাণ। বড্ড সুন্দর এই ছবিটি’, ‘ওনার ব্যক্তিত্ববোধ, আত্মবিশ্বাস ও পোষাক carry করবার ক্ষমতাকে কুর্নিশ জানাই। প্রচলিত ধারনার বাইরে বেড়ানোর ক্ষমতা সবার থাকে না।’

এর পাশাপাশি আবার কেউ কেউ লিখেছেন, ‘কোন ধরনের ভেক ধারণ করে দুই নৌকায় পা দিয়ে চলা ভ্রান্ত কাজ এগুলো? ভেক ধরা । সুস্থ মানস ও সমাজ বিধ্বংসী প্রোপাগান্ডা। নিজেকে ভ্যালিডেশনে আনার কি বায়না..।’

তেমনই কারও বক্তব্য, ‘এই পোস্টে শেয়ার আর কমেন্টের বন্যা। তার মধ্যে মধ্যযুগীয় নেগেটিভ কমেন্টগুলো দেখলে বোঝা যায়, কেন এই স্টেপ ও এই পোস্ট এটা দরকার ছিল।’ বা ‘কমেন্টে সম্মিলিত হাহাকারের মূল কারণটা বোঝা দরকার। মেয়েরা পুরুষের পোশাক পরলে সেটা বর্তমানে গ্রহণযোগ্য, কিন্তু ছেলেরা মেয়েদের পোশাক পরলে সেটা গ্রহণযোগ্য নয়- এর পিছনে যে মানসিকতা রয়েছে তা’ হল ছেলেরা মেয়েদের থেকে উচ্চস্থানে বসবাস করে।

বিদেশের মাটিতে বাংলা গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললেন দেবলীনা কুমার

তাই মেয়েরা ছেলেদের খানিক অনুকরণ করে পোশাক পরলে খানিকটা ‘ওপরে’ ওঠা যায়। কিন্তু ছেলেরা মেয়েদের মত পোশাক পরলে তো “নেমে” যাওয়া হল। সযত্নে লালিত ‘উচ্চমার্গীয় পুরুষত্বে’ এমন আঘাত বীরপুঙ্গবরা স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারছে না।’ এভাবেই কমেন্টের বন্যা বইছে পোস্টে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ওপার করলেন কলেজে গর্বিত গেল ছবি ছেলে পরে পোস্ট বাবা বাংলা শাড়ি শাড়ি পরে ছেলে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

February 2, 2026
দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

February 2, 2026
Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

February 2, 2026
Latest News
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

দালাই লামা

গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি ধর্মগুরু দালাই লামা

উত্তরপ্রদেশ

বিয়ের ২ মাসেই ফিকে ৯ বছরের প্রেম, স্ত্রীর হাতে খুন স্বামী

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো

ট্রাম্প

কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

বরাদ্দ বাড়ালো ভারত

বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

চাঞ্চল্যকর তথ্য

এপস্টেইন নথি: সাংবাদিক খাশোগি আমিরাত শাসকের গুপ্তচর ছিলেন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.